অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাইবেকারের প্রস্তুতি নিয়েই মাঠে নামছে ব্রাজিল

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের নকআউট পর্ব স্বাগতিক কানাডা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে । আজ রাতে নকআউটের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানান, নকআউট পর্বে যেকোনো কিছুর জন্য তারা প্রস্তুত আছেন।

আনচেলত্তি বলেন, ‘পুরো দলই মনোযোগী, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য তৈরি। অতিরিক্ত সময় কিংবা পেনাল্টি শুটআউট—আমরা সবদিক থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছি। ম্যাচটি আমাদের কাছে ফাইনালের মতোই।’

ব্রাজিলের বেশির ভাগ ফুটবলারেরই ‘ফাইনাল’ খেলার অভিজ্ঞতা আছে। ক্লাব ফুটবলে এ ধরনের নকআউট ম্যাচও তারা খেলেন নিয়মিত। বিশ্বকাপের মঞ্চেও সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমরা সৌভাগ্যবান যে দলে এমন কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এ ধরনের বড় ম্যাচের চাপ কীভাবে সামলাতে হয়, তা খুব ভালো করেই জানে। এদিক থেকে আমি পুরোপুরি নিশ্চিন্ত।’

অভিজ্ঞতা ও শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সমীহ করছেন সেলেসাওদের কোচ। তিনি বলেন, ‘জাপান এমন একটা দল, যাদের সম্মান করতে হবে, আমরা তা করবও।’

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। তবে পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে তিউনিসিয়াকে হারালেও নেদারল্যান্ডস ও সুইডেনের সঙ্গে ড্র করে গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে নকআউট পর্বের টিকিট পেয়েছে জাপান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

1

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

2

ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউস

3

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

4

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

5

মেসিকে ফাইনালে চান ইয়ামাল

6

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

7

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে বিশ্বকাপ শুরু জার্মানির

8

প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন

9

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

10

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

11

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

12

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

13

ঈদের আগে কমল স্বর্ণের দাম

14

চট্টগ্রাম বন্দরে এলো ৬৮ হাজার টন ডিজেল

15

মন্তেশ্বরে বড় ব্যবধানে হারলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী

16

দেশের ৯ জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা

17

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

18

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

19

সুন্দরবনে ফাঁদসহ ৪ হরিণ শিকারী আটক

20