ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৭৭ জন

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যেখানে সিটি করপোরেশনের বাইরে ৩৯ জন চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন এবং খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে ৪৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৮৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৩৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পুরুষ রোগীর হার প্রায় ৬২ দশমিক ৮ শতাংশ এবং নারী রোগীর হার ৩৭ দশমিক ২ শতাংশ।

চলতি বছরে ডেঙ্গুতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে, তাই সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

1

বদলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম

2

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যয় কমিয়ে অর্ধেক কর

3

ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সফটব্যাংক

4

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

5

মার্কিন প্রস্তাবের জবাব উপযুক্ত সময়ে দেয়া হবে : ইরান

6

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

7

সুপ্রিম কোর্ট বার নির্বাচন ২০২৬-২৭: দু’দিনব্যাপী ভোটগ্রহণ শু

8

সবার ভালোবাসায় মনে হচ্ছে, আমার জন্ম সার্থক : চৈতী

9

বিএনপির মনোনয়ন পেলেন আওয়ামী লীগ নেত্রীর মেয়ে

10

রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে, অল্প সময়ে অপরাধী গ্রেফতার না

11

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

12

মেসির রেকর্ড, আর্জেন্টিনার ইতিহাস লেখা অবিশ্বাস্য এক রাত

13

বিশ্বকাপের প্রাইজমানি: স্পেন পেল ৬১৫ কোটি, আর্জেন্টিনা ৪০৬ ক

14

সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান, কেন ‘বার্থ

15

শেষ মুহূর্তের দিয়ালোর গোলে আইভরি কোস্টের দুর্দান্ত সূচনা

16

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

17

ব্রিটেনের প্রধানমন্ত্রী দৌড়ে এগিয়ে অ্যান্ডি বার্নহ্যাম

18

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

19

ফ্রিজ ভালো রাখার উপায়

20