ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে ঘটেছে এক অবিশ্বাস্য ও রেকর্ড গড়া ঘটনা। আধুনিক টি-টোয়েন্টি যুগে যেখানে ২০ ওভারে ২৫০ রানকেই বড় স্কোর ধরা হয়, সেখানে ৫০ ওভারের এক ম্যাচে একটি দল তুলেছে ৮২২ রান।

বুধবার (১৩ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জিম্বাবুয়ের ফার্স্ট লিগ ক্রিকেটে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব এই বিশাল সংগ্রহ দাঁড় করায়। একই ইনিংসে দলটির তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেন, যার মধ্যে একজন ডাবল সেঞ্চুরি এবং একজন ট্রিপল সেঞ্চুরিও করেন।

উইনফেড মাতেনডে খেলেন মাত্র ৭৫ বলে ২০৩ রানের বিস্ফোরক ইনিংস, যেখানে ছিল ২৩টি বাউন্ডারি এবং ১৩টি ছক্কা। অন্যদিকে তাকুন্দা মাডেম্বো ১৪৩ বলে ৩০২ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৫০টি বাউন্ডারি ও ৭টি ছক্কা। শেষদিকে তাকে রিটায়ার্ড আউট ঘোষণা করা হয়। গ্যাব্রিয়েল জায়াওও দলের হয়ে সেঞ্চুরি করেন।

সব মিলিয়ে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৮২২ রান তোলে, যা লিস্ট ‘এ’ ক্রিকেট ইতিহাসে এক বিরল ও নজিরবিহীন ঘটনা।

জবাবে প্রতিপক্ষ মেথেন লায়ন্স ব্যাট করতে নেমে মাত্র ২৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে। পরে তারা ইনিংস ডিক্লেয়ার করলে স্কর্পিয়ন্স ৭৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায়।

এই ম্যাচটি এখন পর্যন্ত লিস্ট ‘এ’ ক্রিকেটের অন্যতম সর্বোচ্চ দলীয় স্কোর হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে। এর আগে ভারতের ঘরোয়া ক্রিকেটে বিহার দল অরুণাচল প্রদেশের বিপক্ষে ৫৭৪ রান করেছিল, যা ছিল দীর্ঘদিনের সর্বোচ্চ স্কোর। এছাড়া ২০২২ সালে তামিলনাড়ু একই প্রতিপক্ষের বিপক্ষে ৫০৬ রান করেছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

1

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

2

৯৬ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন গিলবার্তো মোরা

3

গরুর মাংস খাওয়া কতটুকু নিরাপদ

4

দেশে হামের উপসর্গে আরও এক মৃত্যু

5

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

6

গ্যাস নিয়ে বড় সুখবর

7

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

8

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

9

ইরানকে ঘিরে ফেলছে যুক্তরাষ্ট্র

10

এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা

11

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

12

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

13

জেট ফুয়েলের দাম কমলো

14

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

15

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

16

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

17

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

18

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

19

ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত

20