রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গরমের তীব্রতা বাড়তে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সন্ধ্যা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪১ শতাংশ।
তাপমাত্রা আরও কিছুটা বাড়ার পূর্বাভাস থাকায় দিনের বেলায় বাইরে চলাচলের সময় অস্বস্তি অনুভূত হতে পারে।
মন্তব্য করুন