ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অধিবেশন আহ্বান করেছেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে অধিবেশন শুরু হবে। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের ১ নম্বর দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের আদেশ জারি করেছেন। আদেশে ২০২৬ সালের ৯ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।
মন্তব্য করুন