ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন হিসেবে অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম বাজেট অধিবেশন। এর আগে গত ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে অধিবেশন আহ্বানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেট অধিবেশন সফল ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন, আলোচনা এবং অনুমোদনের গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন হবে।

এদিকে অধিবেশনকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে জাতীয় সংসদ ভবন ও আশপাশের কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহনসহ সব ধরনের মিছিল, সমাবেশ এবং শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

1

সিএনএন’র প্রতিষ্ঠাতা টেড টার্নার মারা গেছেন

2

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ বাণিজ্যচুক্তি নিয়ে বিতর্ক ও সরকারের অব

3

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

4

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

5

লিবিয়ায় নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার

6

পশু জবাই বিধিনিষেধের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে জনস্বার্থ মামলা মহ

7

বিশ্বকাপ থেকে বিদায়ের এক সপ্তাহ না পেরোতেই জুয়ার আসরে নেইম

8

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

9

আমার বুক ফেটে যাচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে: মেসি

10

মেসির দুই রেকর্ডকে স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

11

মেসির কথাগুলো আমার গলায় ঝুলে থাকা স্বর্ণপদকের মতোই মূল্যবান

12

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

13

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

14

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

15

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

16

রাজধানীর কালশীর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

17

ইউএনএইচসিআরে প্রথমবার সভাপতির দায়িত্বে বাংলাদেশ

18

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

19

গ্রিনল্যান্ডে মার্কিন কনস্যুলেট উদ্বোধনের বিরুদ্ধে বিক্ষোভ

20