ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস : ধর্মমন্ত্রী

ছবি : সংগৃহীত

হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে সরকার চলতি বছরে বিমান ভাড়া হ্রাসসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বুধবার অনুষ্ঠিত অধিবেশনে মাদারিপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫ সালে হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। তবে ২০২৬ সালের জন্য তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা, যা হজযাত্রীদের জন্য একটি স্বস্তির খবর।

তিনি আরও উল্লেখ করেন, সৌদি আরব অংশে নির্ধারিত খরচ সরাসরি কমানো সম্ভব না হলেও আবাসন ব্যয় কমানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ি ও হোটেল ভাড়া সাশ্রয়ী রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগও নেওয়া হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, ভবিষ্যতেও হজ ব্যবস্থাপনা আরও সহজ ও ব্যয় সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ চলছে। বিশেষ করে হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়নের সময় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে খরচ আরও কমানোর সম্ভাবনা খতিয়ে দেখা হবে।

সরকারের এই উদ্যোগ হজে আগ্রহী সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমর্থকদের যাতায়াত খরচ দিচ্ছেন জার্মান ফুটবলাররা

1

ছাগলকাণ্ডে আলোচিত ইমরানের জামিন স্থগিত চেয়ে আবেদন

2

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

3

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

4

রদ্রিগেজকে অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা কলম্বিয়ার

5

এনআইডির মহাপরিচালক বদলি

6

বজ্রবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

7

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

8

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

9

নাসির-তামিমার ব্যাভিচার মামলার রায় বুধবার

10

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

11

বিয়ে না করলে কি জান্নাত পাওয়া যাবে না

12

মিয়ানমারে বন্দিদের সাজা কমানোর ঘোষণা

13

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

14

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

15

গোপন সামরিক তথ্য ফাঁস

16

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

17

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

18

মুখে নয়, মাঠেই হবে লড়াই

19

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

20