ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সংগৃহীত ছবি

সরকার গঠনের পর প্রথমবারের মতো যশোর সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি যশোর বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিএনপির শীর্ষ নেতারা। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে শার্শা উপজেলার উলাশীর উদ্দেশ্যে রওনা দেন।

উলাশীতে পৌঁছে বেলা সাড়ে ১১টায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। একই স্থানে আয়োজিত এক সুধী সমাবেশেও অংশ নেন তিনি, যেখানে স্থানীয় উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

এরপর যশোর শহরে ফিরে দুপুর সোয়া একটার দিকে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পটি অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

দুপুর দেড়টায় তিনি যশোরের প্রায় ২০০ বছরের পুরনো ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। পরে সার্কিট হাউজে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি নেন।

বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভায় তিনি সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করার কথা রয়েছে তার।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম যশোর সফর। এর আগে গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি যশোরে একটি বড় জনসভায় অংশ নিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

1

এভারেস্টে নিজেদের রেকর্ড ভাঙলেন ২ নেপালি পর্বতারোহী

2

কৃত্রিম বৃষ্টি নামিয়ে মরুভূমিকে সবুজ করবে সৌদি আরব

3

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

4

বিসিবির সভাপতি হয়ে যে প্রতিশ্রুতি দিলেন তামিম

5

বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল: কোন বিভাগে কে এগিয়ে

6

এবার সৌদিকে রুখে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

7

বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা জারি

8

বাড়তে পারে অ্যাপলের পণ্যের দাম, ইঙ্গিত টিম কুকের

9

জার্মানিকে স্তব্ধ করে দিয়ে নকআউটে ইকুয়েডর

10

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

11

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

12

শাকিরার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য কি? জানালেন নিজেই

13

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

14

জেট ফুয়েলের দাম কমলো

15

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

16

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

17

শান্তিচুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইরান

18

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

19

সারাদেশে হামের টিকাদানের তারিখ ঘোষণা

20