অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া থেকে সাড়ে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

ছবি: সংগৃহীত



 চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসে পৌঁছেছিল।

দৈনিক গড়ে ১২০০ টন চাহিদা বিবেচনায় এই পরিমাণ অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় জ্বালানি সরবরাহ সচল রাখা সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বুধবার রাত ৮টার দিকে জাহাজটির বন্দরে পৌঁছানোর কথা থাকলেও, বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৫ ঘণ্টা দেরিতে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে এটি বহির্নোঙরে এসে পৌঁছায়।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়া এবং সমুদ্র উত্তাল থাকায় জাহাজটি স্বাভাবিক গতিতে চলতে পারেনি। এ কারণেই পৌঁছাতে প্রায় ১৫ ঘণ্টা বিলম্ব হয়েছে।

তিনি আরও জানান, আগে থেকেই বহির্নোঙরে পাঁচটি জাহাজ অপেক্ষমাণ ছিল। এর মধ্যে মঙ্গলবার তিনটি জাহাজ জেটিতে ভিড়িয়ে (বার্থিং) তেল খালাস শুরু হয়েছে। অপেক্ষায় থাকা বাকি দুই জাহাজের সঙ্গে মঙ্গলবার আরও দুটি জাহাজ যুক্ত হয়। আর বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া থেকে অকটেন নিয়ে সর্বশেষ জাহাজটি এসে ভিড়ল।

খালাসে বিলম্বের কারণ ব্যাখ্যা করে নজরুল ইসলাম বলেন, বন্দরে ডলফিন জেটি রয়েছে মাত্র তিনটি। তাই চাইলেও সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এ ছাড়া গত সপ্তাহে কয়েকটি বড় জাহাজ আসায় সেগুলো থেকে ছোট আকারের মাদার ভেসেল দিয়ে তেল খালাস করতে হয়েছে। আবহাওয়া খারাপ থাকায় তেল খালাসেও কিছুটা বেগ পেতে হচ্ছে। তাই জাহাজটিকে আগামী ২ মে বার্থিং দেওয়া হতে পারে।

এর আগে গত মঙ্গলবার হংকংয়ের পতাকাবাহী ‘গ্রান কুভা’ নামের একটি জাহাজ ভারত থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বেলা ৩টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। একই দিন রাত ১১টার দিকে চীন থেকে ১০ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে আসে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ ‘হাফনিয়া মার্লিন’।

সূত্র: বাসস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নকআউট নিশ্চিত হয়েছে যাদের, অপেক্ষায় যারা

1

রিপাবলিকানদের বিরোধিতায় চাপে ট্রাম্প

2

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

3

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

4

রাজধানীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, চাপে মধ্যবিত্ত ক্রেতারা

5

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

6

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, মেসিকে বিশ্বকাপে রাখতে চেয়েছে তার

7

আর্জেন্টিনাকে হারতে বাধ্য করা হয়েছিল: আন্দ্রেস ডুকা

8

স্ত্রীর আত্মহত্যা মামলায় জামিন পেলেন আলভী

9

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

10

দেশমকে আবেগঘন বিদায়বার্তায় যা বললেন এমবাপ্পে

11

ভিনিসিয়ুস নাকি হালান্ড, কে এগিয়ে?

12

চোখের নিচে ফোলাভাব কি শুধু ঘুমের অভাবে

13

বিশ্বচ্যাম্পিয়নদের গার্ড অব অনারে সম্মানিত লিওনেল মেসি

14

হাওরাঞ্চলের ৬ জেলায় আজ থেকে ধান-চাল সংগ্রহ শুরু

15

শর্তের ব্যাপারে অনড় ইরান

16

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

17

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

20