অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা

ছবি: সংগৃহীত



ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে রাজধানীর হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে আপাতত বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন যথাযথ পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মা। টিকটকের মাধ্যমে পরিচয়, নোটারির মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ, এসব ঘটনাকে ঘিরে গত কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা তৈরি হয়। 

এবার ঢাকা জেলা লিগ্যাল এইডের সিদ্ধান্তে আপাতত ৭ মাস বয়সী শিশুটি থাকছে তার মায়ের কাছেই।

লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুনানিতে কিশোরী মাকে ফেসবুক ও টিকটক ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নিয়ে বাবার করা আবেদন লিগ্যাল এইডে নয়, নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট পারিবারিক আদালতেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারণ হবে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব।

১৩ বছর বয়সী এই কিশোরী মা ও তার শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আপাতত শিশুটি ফিরে পেয়েছে মায়ের সান্নিধ্য। তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি। শিশুর স্থায়ী অভিভাবকত্ব কার হাতে থাকবে, সেই সিদ্ধান্ত আসবে পারিবারিক আদালতের রায়ের মাধ্যমে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

1

স্পিকার হিসেবে রেকর্ড ভোট পেয়ে আবারো নির্বাচিত কালিবাফ

2

এখন থেকে প্রতিটি ম্যাচই ফাইনাল: স্কালোনি

3

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা ফাতেহি

4

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

5

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

6

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্ট

7

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

8

আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা : ইসি সচিব

9

সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ দিতে হবে

10

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল মেক্সিকোর

11

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

12

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

13

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

14

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

15

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

16

রামিসা হত্যার রায় আজ, আদালতে আসামিরা

17

মিসরকে কেপ ভার্দের মতো সুযোগ দিতে চায় না আর্জেন্টিনা

18

সাদাপাথর ভ্রমণে নতুন নির্দেশনা

19

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

20