অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ এএম
অনলাইন সংস্করণ

নৈশভোজে গুলি চালানো হামলাকারী গ্রেপ্তার হয়েছে, জানালেন ট্রাম্প

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে  এ তথ্য জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। 

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে হোয়াইট হাউস সংবাদদাতাদের নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জাঁকজমকপূর্ণ আয়োজনে হঠাৎ বিকট শব্দ শোনা গেলে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে নিরাপদে সরিয়ে নেয়। একই সঙ্গে অতিথিদেরও নিরাপদ স্থানে নেওয়া হয়।

ঘটনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলা হবে।

ঘটনাস্থলে থাকা এক নিরাপত্তাকর্মীর বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপত্তার জন্য টেবিলের নিচে আশ্রয় নেন, পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

1

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি মডেল

2

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

3

আবারও বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব

4

চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও জোরদার

5

গরমের দিনে পান্তা ভাতে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা

6

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

7

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

8

টেন্ডার ছাড়াই তেল আমদানির উদ্যোগে ধাক্কা

9

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

10

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

11

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

12

তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, আটক ৩

13

ইরান–যুক্তরাষ্ট্র ৬০ দিনের রোডম্যাপে অগ্রগতি

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

প্রিয় দলের হার সহ্য করতে না পেরে ব্রাজিলভক্তের আত্মহত্যা

16

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

17

অর্থের অভাবে মাকে সঙ্গে আনতে পারিনি : কেপ ভার্দের গোলরক্ষক

18

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

19

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

20