ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

পদ্মা সেতু দিয়ে ঈদুল আজহাকে কেন্দ্র করে এক দিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। ২৪ ঘণ্টায় মোট প্রায় ৫ কোটি টাকা টোল সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (এক দিনে) পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে বিপুল সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন সেতু অতিক্রম করেছে, যেখানে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়। এই প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। সব মিলিয়ে এক দিনে পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন পারাপার হয় এবং মোট টোল আদায় দাঁড়ায় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে নেওয়া বিশেষ ব্যবস্থার কারণে এবার সেতু এলাকায় বড় ধরনের যানজট দেখা যায়নি। মোটরসাইকেলের জন্য আলাদা তিনটি লেনসহ মোট ১০টি লেনে টোল আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে যানবাহন দ্রুত সময়ের মধ্যে সেতু পার হতে পারছে।

ট্রাফিক ব্যবস্থাপনা সহজ করতে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিশেষ ‘বাস বে’ নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ১০ থেকে ১৫টি বাস দাঁড়াতে পারে। এতে টোল প্লাজার প্রবেশমুখে দীর্ঘ সারি ও যানজট এড়ানো সম্ভব হচ্ছে।

এছাড়া এক্সপ্রেসওয়েতে নিয়মিত পুলিশ টহল, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং বিজিবি ও ফায়ার সার্ভিসের নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপ থাকলেও কোথাও বড় ধরনের ভোগান্তি দেখা যায়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও পরিচালক আলতাফ হোসেন সেখ বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মাওয়া টোল প্লাজার সক্ষমতা বাড়ানো হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার কারণে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কমেছে এবং যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে হারিয়ে চাকরি বাঁচালেন ইকুয়েডর কোচ

1

এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা

2

মুখে ছত্রাক সংক্রমণের লক্ষণ ও প্রতিকার

3

রোনালদোকে পাস দিতেই হবে না, বিতর্কে কনসেইসাও

4

কেপ ভার্দের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামবে আর্জেন্টিনা

5

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

6

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

7

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

8

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

9

চাবাহার বন্দর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন

10

বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

11

দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন হালান্ডরা

12

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

13

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

15

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

16

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

17

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

হজে গিয়ে মৃত্যু নিয়ে হাদিসে কী বলা আছে

20