ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জিআই ট্যাগ ব্যবহারে বাধ্যতামূলক নির্দেশনা

সংগৃহীত ছবি

দেশীয় ঐতিহ্যবাহী পণ্যের সুরক্ষা ও আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে ভৌগোলিক নির্দেশক (জিআই) ট্যাগ ব্যবহারে নতুন করে জোর দিয়েছে সরকার। এ লক্ষ্যে নির্দিষ্ট ডিজাইনের জিআই ট্যাগ তৈরি করা হয়েছে এবং তা পণ্যের প্রচার, বিপণন ও প্রদর্শনীতে বাধ্যতামূলকভাবে ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি শিল্প মন্ত্রণালয় জিআই পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা সংশোধন করে এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। সংশোধিত বিধিমালায় ট্যাগের নির্ধারিত নকশা ব্যবহার নিশ্চিত করা এবং এর অপব্যবহার রোধে কঠোর নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত ট্যাগ বিকৃতি বা ভুলভাবে ব্যবহার করলে শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

জিআই পণ্য বলতে এমন পণ্যকে বোঝায়, যার বিশেষ বৈশিষ্ট্য, গুণগত মান বা খ্যাতি নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলের সঙ্গে সম্পর্কিত। বাংলাদেশে এই স্বীকৃতি প্রদান করে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। বর্তমানে দেশের ৬২টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে, যা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত।

এছাড়া নতুন কিছু পণ্যও জিআই স্বীকৃতির পথে রয়েছে। রাজবাড়ীর চমচম ও সাতক্ষীরার মাটির টালির জার্নাল প্রকাশিত হয়েছে। একইসঙ্গে মানিকগঞ্জের হাজারি গুড় এবং জয়পুরহাটের লতিরাজ কচুকে জিআই স্বীকৃতি দিতে গেজেট প্রকাশের প্রক্রিয়া চলছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানান, সংশোধিত বিধিমালার আওতায় জিআই পণ্যের ক্ষেত্রে নির্ধারিত ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ভোক্তারা সহজেই আসল পণ্য শনাক্ত করতে পারবেন এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা আরও বাড়বে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশীয় পণ্যের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে, রপ্তানি সম্ভাবনা জোরদার হবে এবং নকল বা ভেজাল পণ্য প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

1

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

2

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

3

যে কারণে ভেঙে যেতে পারে পাকিস্তান-ভারত যুদ্ধবিরতি

4

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

5

বিশ্বকাপে বিশ্ব অর্থনীতির জয়গান

6

কনটেন্ট ক্রিয়েটরদের আয় করমুক্ত করার সিদ্ধান্ত

7

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

8

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

9

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

10

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

11

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

12

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

13

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

14

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

15

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

16

টানা পাঁচ ম্যাচ উইকেটশূন্য বুমরাহ

17

তেলের দাম কমালো চীন

18

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

19

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে ইরানের নতুন অস্ত্র হুমকি

20