ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

সৌদি আরবের যমজ দুই বোন আমজাদ আল উমারি ও আমওয়াজ আল উমারি |সংগৃহীত

সৌদি আরবের যমজ বোন আমজাদ আল উমারি ও আমওয়াজ আল উমারি মানবসেবায় এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। চেহারা ও চিন্তায় প্রায় একই রকম এই দুই বোন গত তিন বছর ধরে সৌদি রেড ক্রিসেন্টে স্বেচ্ছাসেবী হিসেবে হজযাত্রীদের সেবা প্রদান করে আসছেন।

আরবি সংবাদমাধ্যম আখবার টোয়েন্টিফোরকে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, ছোটবেলা থেকেই মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন তাদের অনুপ্রাণিত করেছিল। সেই মানবিক আকাঙ্ক্ষাই পরে বাস্তবে রূপ নেয় রেড ক্রিসেন্টে যুক্ত হওয়ার মাধ্যমে।

আমওয়াজ আল উমারি বলেন, শৈশব থেকেই তারা দুর্ঘটনায় আহত বা অসহায় মানুষদের সাহায্য করতে চাইতেন, কিন্তু তখন প্রয়োজনীয় দক্ষতা না থাকায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তারা সেই ইচ্ছাকে বাস্তব রূপ দেন।

রেড ক্রিসেন্টে কাজ শুরু করার পর ধীরে ধীরে তারা শুধু সেবাদানই নয়, নতুন স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণের দায়িত্বও গ্রহণ করেন। বর্তমানে তারা হজ মৌসুমে আগত অসংখ্য হজযাত্রীকে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা প্রদান করছেন।

আমওয়াজ আরও জানান, তিনি হজযাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য যেমন রক্তচাপ, সুগার লেভেল, শরীরের তাপমাত্রা এবং অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজন হলে জরুরি প্রাথমিক চিকিৎসা দেন।

হজযাত্রীদের আনন্দ ও আবেগ তাদের কাজকে আরও অর্থবহ করে তোলে বলে জানান দুই বোনই। বিশেষ করে বয়স্ক হজযাত্রীদের চোখের আনন্দের অশ্রু তাদের ক্লান্তি দূর করে দেয় বলে তারা উল্লেখ করেন।

অন্যদিকে আমজাদ আল উমারি জানান, শুরুতে তিনি শিল্পকলার প্রতি আগ্রহী থাকলেও পরে বোনের অনুপ্রেরণায় মানবসেবায় যুক্ত হন। বর্তমানে তিনি রেড ক্রিসেন্টে একজন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এবং বোন আমওয়াজকে নিজের আদর্শ হিসেবে দেখেন, যাকে তিনি “দ্বিতীয় মা” বলেও অভিহিত করেন।

এই দুই বোনের নিবেদন ও মানবিক কাজ হজযাত্রীদের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সামাজিকভাবে ব্যাপক প্রশংসা অর্জন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনভর নানা গুঞ্জন, যে কারণে বিভিন্ন দূতাবাস থেকে সরানো হয়েছ

1

গাইবান্ধায় দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি

2

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

3

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

4

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

5

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

6

মার্কিন আটক থেকে মুক্ত ইরানি নাবিকরা এখন পাকিস্তানে

7

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

8

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

9

হামের প্রকোপে নিভে গেছে কিছু আলো : সাকিব

10

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

11

মার্তিনেসকে ঘিরে স্বস্তি আর্জেন্টিনার

12

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

13

ভারতের ৫ রাজ্যের বিধানসভা ফলাফল: কোথায় কে গড়ছে সরকার

14

এয়ার চায়নার ৪টি ফ্লাইট বাতিল

15

বিরল রোগে আক্রান্ত শিশুকন্যা হাবিবার নাম এখন জুবাইদা

16

নায়িকা থেকে গায়িকা নাজিফা তুষি

17

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

18

অনলাইনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উপায়

19

হজযাত্রীদের লাগেজ চুরির অভিযোগ ভিত্তিহীন: বিমান প্রতিমন্ত্রী

20