ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত সামুদ্রিক এলাকায় আবারও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। ইরান উপকূলের কাছাকাছি একটি পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস

প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি উত্তর দিকে অগ্রসর হওয়ার সময় সিরিক শহর থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল (প্রায় ১৮ কিলোমিটার) পশ্চিমে একাধিক ছোট নৌযান থেকে আক্রমণের মুখে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় বা হামলার সুনির্দিষ্ট ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

ঘটনার পরপরই সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সামুদ্রিক কর্তৃপক্ষ।

স্বস্তির বিষয় হলো, হামলার পরও জাহাজে থাকা সকল ক্রু সদস্য নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। পাশাপাশি পরিবেশগত কোনো বড় ধরনের ক্ষতি বা তেল নিঃসরণের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের হামলা হরমুজ প্রণালী ও আশপাশের জলপথে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য ঝুঁকি তৈরি করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

1

স্পেনের শিরোপার আড়ালে বিশ্বকাপে ঘটেছে আরও বড় ইতিহাস

2

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

3

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

4

আন্তর্জাতিক ফ্লাইট চালু করল ইরান

5

জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক, হট্টগোল, বেরিয়ে গে

6

এসএসসি ফল প্রকাশ ২০ জুলাই ঘোষণা

7

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

8

ফাইনালের টিকিট পেতে ব্রাজিলকে হারাতে হবে দুই বিশ্বচ্যাম্পিয়ন

9

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

10

মেঘনায় ঝড়ের কবলে ট্রলারডুবি নিখোঁজ ৩

11

৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে নিয়েই দেশ ছাড়েন শেখ হা

12

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

13

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

14

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

15

‘ওয়ান লাস্ট ডান্স’ কার? রোনালদো নাকি মডরিচের

16

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

17

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

18

মেসিদের বিশ্বকাপ মিশন শুরু আলজেরিয়ার বিপক্ষে

19

শাকিরার স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য কি? জানালেন নিজেই

20