অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে কত খরচ হচ্ছে ভারতের? জেনে নিন

ছবি: সংগৃহীত



ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে পা রাখতে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পেলে ও লিওনেল মেসির পর এবার দক্ষিণ আমেরিকান ফুটবলের জাদুকরদের বরণ করতে প্রস্তুত হচ্ছে কলকাতা। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) ভারতের জাতীয় ফুটবল দলের মুখোমুখি হবে সেলেসাওরা।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) শীর্ষ কর্মকর্তা ও দেশটির জাতীয় ফুটবল দলের ডিরেক্টর সুব্রত পালের দেওয়া তথ্য অনুযায়ী, কোনো ইনজুরি সমস্যা না থাকলে ব্রাজিল তাদের পূর্ণ শক্তির দল নিয়েই ভারতে পা রাখবে। তাই ভিনিসিউস, রদ্রিগো এবং এনদ্রিকের মতো তারকাদের দেখা যেতে পারে। এমনকি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকেও ডাগআউটে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

দুই দশকের মধ্যে এই প্রথম এশিয়া সফরে আসছে ব্রাজিল। ট্যুরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি ম্যাচ খেলার কথা রয়েছে তাদের। এরপরই ভারতের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে মাঠে নামবে দলটি। অনেকেরই জানার আগ্রহ, ফিফা র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর দলকে ভারতে আনতে কত খরচ হচ্ছে? এ বিষয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, ঐতিহাসিক এই ম্যাচের জন্য আয়োজকদের আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি রুপি খরচ করতে হবে।

খরচের প্রায় পুরোটাই উঠে আসবে স্পনসরদের থেকে। পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিজের চোখে দেখতে মোটা অংকের অর্থ গুনতে হবে ফুটবলপ্রেমীদের। ‘টেলিগ্রাফ ইন্ডিয়া’কে এআইএফএফের এক শীর্ষ কর্মকর্তা স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে, এই ম্যাচের টিকিটের দাম বেশ চড়া হতে যাচ্ছে। এরপরও যে টিকিটের জন্য তীব্র লড়াই হবে এবং স্টেডিয়ামে দর্শকদের ঢল নামবে, তা বলাই বাহুল্য।

চুক্তি অনুযায়ী, ভারতের বিপক্ষে ব্রাজিল তাদের মূল দল কিংবা ‘এ’ দল মাঠে নামাবে। ফলে ভিনিসিউস জুনিয়রসহ বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবলারদের কলকাতার মাঠে দেখার সুযোগ পাবে দর্শকরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫ বনাম ১৩৮ নম্বর দলের লড়াই রীতিমতো অসম হলেও ভারতের ফুটবলের মানোন্নয়নের জন্য এ ধরনের হাই-প্রোফাইল ম্যাচ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ১৯৭৭ সালে কিংবদন্তি পেলে কলকাতায় এসেছিলেন নিউইয়র্ক কসমস দলের হয়ে মোহনবাগানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে। ফুটবল সম্রাটকে নিয়ে তখনও উল্লাসে মেতেছিল নগরী। এরপর ২০১১ সালে লিওনেল মেসি গিয়েছিলেন কলকাতায়। তাই ভারতের এই শহরটির সঙ্গে লাতিন ফুটবলের দীর্ঘদিনের আবেগ ও ঐতিহ্য জড়িয়ে আছে। আগামী অক্টোবরে সেই ঐতিহ্যের খাতাতেই যোগ হতে চলেছে আরও এক নতুন ও উজ্জ্বল অধ্যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সেই লাল কার্ডের নেপথ্যে যে নিয়ম

1

বন্ধুত্ব ভেঙে যাওয়ার ৫টি প্রধান কারণ

2

গরমে ডাবের পানির উপকারিতা বাড়াতে মেশান এই ৫ উপাদান

3

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

4

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

5

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি নাহিদ রানার

6

ময়মনসিংহের সাহিত্য-সংস্কৃতির জাগরণে কেদারনাথ মজুমদারের অনন্

7

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

8

ইরাক দিক থেকে কুয়েত সীমান্তে ড্রোন হামলা

9

নানির দেশের আদরে মুগ্ধ রোনান সুলিভানরা

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

12

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

13

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

14

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

15

কৃষক কার্ডে ১,০৬২ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

16

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

17

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

18

মেয়র নির্বাচনের ঘোষণা নীলা ইসরাফিলের

19

টিস্যু পেপারের চুক্তি থেকে চিরকুটে লেখা অবসর: যে গল্প অমরত্ব

20