অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মহাসচিব হিসেবে ইনফান্তিনোকে চান ট্রাম্প

ছবি: সংগৃহীত



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান । রিপাবলিকান ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট।  

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিশ্বাস আন্তর্জাতিক অঙ্গনে ইনফান্তিনোর ব্যাপক গ্রহণযোগ্যতা, কূটনৈতিক যোগাযোগ এবং বিভিন্ন দেশকে এক ছাতার নিচে আনার সক্ষমতা তাকে জাতিসংঘের নেতৃত্বের জন্য উপযুক্ত প্রার্থী করে তুলতে পারে।

প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ইনফান্তিনো বিশ্বজুড়ে সম্মানিত একজন সংগঠক এবং অভিন্ন লক্ষ্য সামনে রেখে মানুষকে একত্রিত করার অসাধারণ দক্ষতা তার রয়েছে।

২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে ট্রাম্প ও ইনফান্তিনোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ডিসেম্বরে ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার প্রদান করার পর দুই নেতার সম্পর্ক নতুন মাত্রা পায়।

তবে ইনফান্তিনো আদৌ জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী কি না, কিংবা এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার কোনো আলোচনা হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব হতে হলে প্রার্থীকে প্রথমে নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে হয়। এরপর সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি।

ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক বিশেষ দূত পাওলো জাম্পাওলিও ইনফান্তিনোর সম্ভাব্য প্রার্থিতার পক্ষে মত দিয়েছেন। তার ভাষ্য, ১৯৩ সদস্যের জাতিসংঘ পরিচালনার জন্য ইনফান্তিনোর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কারণ, ফিফার ২০০-এর বেশি সদস্য অ্যাসোসিয়েশন পরিচালনার মাধ্যমে তিনি বৃহৎ আন্তর্জাতিক সংস্থা পরিচালনার সক্ষমতা ইতোমধ্যে প্রমাণ করেছেন।

তবে এই জল্পনার মধ্যেই ইনফান্তিনো ঘোষণা দিয়েছেন, তিনি ফিফা সভাপতির পদে আরও এক মেয়াদের জন্য নির্বাচন করবেন। আগামী বছরের মার্চে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ বিষয়ে নিউইয়র্ক পোস্ট যোগাযোগ করলেও ইনফান্তিনোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গম পাহাড় থেকে অসুস্থ বম নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টারে উ

1

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

রামিসা হত্যা, রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল স

4

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

5

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

6

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

7

প্রথমবারের মতো ব্রাজিল-জার্মানি ছাড়াই কোয়ার্টার ফাইনাল

8

ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা

9

কাতারের উপকূলের কাছে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

10

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

11

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

12

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

13

প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

14

তৃণমূল থেকে অপসারিত মমতা, এরপরে কী

15

পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো

16

তাপপ্রবাহ ও লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

17

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

18

হরমুজে ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

19

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

20