অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ বন্ধ হাজারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ২৪ ঘণ্টার ‘রিভিউ’-তে ব্যবহারকারীরা

ছবি: সংগৃহীত



বিশ্বজুড়ে, ভারতসহ বিভিন্ন দেশের অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী হঠাৎ করেই বড় ধরনের সমস্যার মুখে পড়েছেন। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের অ্যাকাউন্ট ‘আন্ডার রিভিউ’-তে পাঠিয়ে ২৪ ঘণ্টার জন্য বার্তা পাঠানো, গ্রহণসহ অ্যাপের প্রায় সব সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) রাত থেকে এই সমস্যার মুখোমুখি হন বহু ব্যবহারকারী। অ্যাপে লগইন করলে তাদের সামনে একটি বার্তা দেখা যায়, যেখানে বলা হয়, আপনার অ্যাকাউন্টের কার্যক্রম এবং ডিভাইসের তথ্য আমাদের সেবার শর্তাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করা হচ্ছে। সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।

এ বিষয়ে হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানান, প্ল্যাটফর্মের অপব্যবহার ঠেকাতে এবং ব্যবহারকারীদের নিরাপদ রাখতে প্রতিষ্ঠানটি নিয়মিত সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্ত করে ব্যবস্থা নেয়। তবে কখনো ভুলবশত বৈধ কোনো অ্যাকাউন্টও এই প্রক্রিয়ার আওতায় চলে এলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, কোনো ধরনের নিয়ম লঙ্ঘন না করেও তাদের অ্যাকাউন্ট হঠাৎ অকার্যকর হয়ে গেছে। কেউ কেউ জানিয়েছেন, তারা শুধু অফিসিয়াল হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, তবুও কোনো কারণ ছাড়াই অ্যাকাউন্ট রিভিউতে পাঠানো হয়েছে। যাদের ব্যক্তিগত বা পেশাগত যোগাযোগের প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ, তাদের জন্য এই সাময়িক নিষেধাজ্ঞা বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

1

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

2

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্র

3

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

4

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

5

রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব বিতর্কে হাইকোর্টের তদন্ত নির্দ

6

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবা

7

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

8

এক আইডিতে মিলবে সব সেবা

9

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

10

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

11

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

12

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

13

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

14

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

15

হজের নিবন্ধন করবেন যেভাবে

16

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

17

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্সে-সামনে কোন দলের কী খেলা

18

যানজট নিয়ন্ত্রণে ঈদে ঢাকা-টাঙ্গাইল রুটে প্রশাসনের বিশেষ পরিক

19

তরুণদের মধ্যে আশঙ্কাজনকভাবে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি

20