ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব রাশেদ খানের

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগকে দেশের একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে দলটির পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। তার মতে, পুরো দলকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে বা ‘আন্ডারগ্রাউন্ডে’ ঠেলে না দিয়ে একটি কাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া প্রয়োজন।

রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে যেমন কেউ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছে, তেমনি আওয়ামী লীগের ক্ষেত্রেও একটি ‘রিফাইন্ড’ বা পুনর্গঠিত কাঠামোতে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।

রাশেদ খান তার পোস্টে উদাহরণ দিয়ে উল্লেখ করেন, রাজনৈতিক পুনর্বাসনের প্রক্রিয়ায় কেউ চাইলে এনসিপিতে, কেউ জামায়াতে বা কেউ ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ হিসেবে নতুনভাবে রাজনীতিতে যুক্ত হতে পারে—এমন একটি বাস্তবসম্মত কাঠামো তৈরি করা উচিত।

এছাড়া তিনি দাবি করেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক শক্তি হওয়ায় তাদের সব নেতাকর্মীকে একসঙ্গে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করে রাখা সমাধান নয়। বরং পুনর্বাসনের মাধ্যমে তাদের মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত বলে তিনি মত দেন।

এ বিষয়ে তিনি জাতীয় সংসদে প্রস্তাব আনার আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি যেন আলোচনার মাধ্যমে অনুমোদন পায় সে জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যদের উদ্যোগী হতে হবে। বিশেষ করে তিনি হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ করে বলেন, তিনি চাইলে সংসদে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাস করাতে পারেন।

তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যেখানে পুনর্বাসন, দলীয় কাঠামো ও রাজনৈতিক সমন্বয়ের বিষয়গুলো সামনে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে মিয়ামিতে স্কটিশ সমর্থকদের উৎসব

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

3

বিশ্বকাপের মাঝেই মেসির সিনেমার টিজার প্রকাশ, মুক্তি যেদিন

4

শিক্ষার্থী আত্মহত্যায় ঢাবি শিক্ষক কারাগারে

5

ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ফুয়াদ

6

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

7

নতুন বাসভাড়া কার্যকর

8

২০ বছর অপেক্ষার পর পাকিস্তানি দম্পতির স্বপ্ন পূরণ

9

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার ল্যাপটপ-ট্যাব জব্দ

12

ভেনেজুয়েলার পরবর্তী নির্বাচনে অংশ নেবেন মাচাদো

13

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

14

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

15

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে চাঞ্চল্যকর দাবি পেলে কন্যার

16

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

17

বিদেশি শিক্ষার্থীদের লাগাম টানছে অস্ট্রেলিয়া, বন্ধ হচ্ছে পরি

18

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

19

রামিসা হত্যা মামলায় আদালতে হাজির সোহেল ও স্বপ্না

20