ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

সংগৃহীত ছবি

বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্যে নতুন অধ্যায় যুক্ত করল ‘বনলতা এক্সপ্রেস’। কানাডা ও যুক্তরাষ্ট্রে থিয়েট্রিক্যাল প্রদর্শনী শেষ করে সিনেমাটি আয় করেছে ৪ লাখ ৫০ হাজার ৩৭৬ মার্কিন ডলার, যা দেশের চলচ্চিত্র ইতিহাসে নতুন রেকর্ড।

এই আয়ের মাধ্যমে এর আগে ‘হাওয়া’ সিনেমার গড়া ৩ লাখ ৫৮ হাজার ডলারের রেকর্ড ভেঙে বিদেশের বাজারে সর্বাধিক আয় করা বাংলাদেশি সিনেমার তকমা অর্জন করেছে ‘বনলতা এক্সপ্রেস’।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হলিউড ডমেস্টিক বক্স অফিসে ৪ লাখ ডলার অতিক্রম করার পর এবার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৪ লাখ ৫০ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি।

তথ্য অনুযায়ী, কানাডার ১০টি থিয়েটার থেকে সিনেমাটির আয় হয়েছে ২ লাখ ১ হাজার ৩১২ কানাডিয়ান ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ৫০টি প্রেক্ষাগৃহ থেকে এসেছে ২ লাখ ৪৯ হাজার ৬৪ মার্কিন ডলার।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে ‘বনলতা এক্সপ্রেস’-এর এই সাফল্য বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। বিদেশে বাংলা সিনেমার দর্শক চাহিদা এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

1

যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

2

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় হাইতির

6

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

7

মেসি কি লাল কার্ড থেকে বেঁচে গেলেন

8

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

9

এমবাপে নিশ্চিত, ফাইনালেও গোল করবেন মেসি

10

ফুটবলার পরিচয়ের ঊর্ধ্বে এক মানবিক মেসি

11

নিষেধাজ্ঞার শঙ্কায় মেসি

12

ভিসা জটিলতায় বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত ঘানার মিডফিল্ড

13

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

14

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

15

ভোজিনিয়া চমক নাকি গোল্ডেন গ্লাভস জয়ী মার্তিনেজ, কে এগিয়ে?

16

হেক্সা পূরণ করতে না পারায় ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ু

17

ইরানে শপিং কমপ্লেক্সে আগুনে ৮ জনের মৃত্যু, আহত ৩৬

18

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

19

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর এনআইডি পাঠাচ্ছে ইসি

20