অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

শুধু ভালো ফলাফল অর্জন নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দ্বিনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা এবং শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

দ্বিনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হওয়ার পরামর্শ

প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে দক্ষতা অর্জন করতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধও ধারণ করতে হবে।

শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব

শিক্ষকদের জাতি গঠনের কারিগর হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা শিক্ষকদের অন্যতম প্রধান দায়িত্ব।

তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং সবার মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।

মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে থাকার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে মীর হেলাল উদ্দিন বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় থেকে দূরে থাকতে হবে এবং পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন জরুরি। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে অর্জিত জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগাতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যারা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজসহ অন্যান্য অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনাকে হারানোর পেছনে ছিল রাজনৈতিক চাপ: পাবলো কাররোজা

1

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

2

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

3

নাটোরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

4

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

5

প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধ রাখলে বাড়বে উৎপাদন: মৎস্যমন্ত্রী

6

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

7

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

8

শুভেন্দুর পিএস হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ

9

আলজেরিয়ার সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

10

ফিফা সভাপতির পদত্যাগ চাইলেন তেবাস

11

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

12

মেসিকে বিদায় জানাতে বিশেষ পরিকল্পনা আর্জেন্টিনার

13

পাকিস্তানের ফার্স্ট লেডি বিবি আসিফা কি নির্দেশ করলেন

14

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

15

অস্ট্রিয়ার বিপক্ষে দ্বিতীয় জয়ের লক্ষ্য আর্জেন্টিনার

16

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

17

মনীষার সঙ্গে ‘বিচ্ছেদে’ ভেঙে পড়েছিলেন নানা পাটেকার

18

যে স্কুলে পড়তে গিয়েছিল শিশুরা, সেখানেই ঝরল ২৮ শিশুর প্রাণ

19

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

20