ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় নতুন কয়েকটি ইউনিয়নের নামকরণকে কেন্দ্র করে রাজনৈতিক ও জনমহলে আলোচনা শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের দুই সন্তান এবং পারিবারিক পরিচয়ের সঙ্গে মিল রেখে নতুন ইউনিয়নের নাম নির্ধারণে প্রভাব বিস্তার করেছেন। তবে সংসদে দেওয়া ব্যাখ্যায় তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, নামগুলোর সঙ্গে তার পরিবারের সদস্যদের নামের মিল ‘অলৌকিকভাবে’ ঘটেছে।

সোমবার জাতীয় সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় বিষয়টি উত্থাপন করেন পটুয়াখালী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম মাসুদ। তার বক্তব্যের পর ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়ার সুযোগ নিয়ে প্রতিমন্ত্রী নিজের অবস্থান তুলে ধরেন।

সম্প্রতি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়। গত ১১ জুন জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন চারটি ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত জানানো হয়। পরে গেজেট প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে বিতর্ক শুরু হয়।

নতুন গঠিত ইউনিয়নগুলোর মধ্যে শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের নাম রাখা হয়েছে ‘মীরবাড়ী ইউনিয়ন’। অন্যদিকে মোকামতলা উপজেলার তিনটি নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ এবং ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’।

সমালোচকদের দাবি, ‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রীর পারিবারিক বাড়ির নামের সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি তার দুই সন্তানের নামের সঙ্গে মিলে যায়। এ কারণেই ইউনিয়নের নামকরণ নিয়ে প্রশ্ন উঠেছে।

সংসদে দেওয়া বক্তব্যে মীর শাহে আলম বলেন, নতুন ইউনিয়নের নামকরণ কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। প্রশাসনিক যাচাই-বাছাই, স্থানীয় মতামত এবং গণশুনানির ভিত্তিতে জেলা প্রশাসক এসব নাম নির্ধারণ করেছেন। তার দাবি, সীমান্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে কারণ এলাকাটি পার্শ্ববর্তী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। একইভাবে দিগন্ত ইউনিয়নের ক্ষেত্রেও ভৌগোলিক অবস্থান বিবেচনায় নাম নির্বাচন করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নামের মিল থাকলেও ইউনিয়নের নামের আগে ‘মীর’ শব্দটি নেই। তিনি যুক্তি দেন, যদি ব্যক্তিগতভাবে প্রভাব খাটানোর ইচ্ছা থাকত, তাহলে পুরো নাম ব্যবহার করা হতো।

বিষয়টি নিয়ে সংসদে রসিকতাও করেন মীর শাহে আলম। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থাপনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু সেগুলোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উদাহরণ হিসেবে তিনি সীমান্ত ব্যাংক, সীমান্ত এক্সপ্রেস ট্রেন এবং দিগন্ত টাওয়ারের নাম উল্লেখ করেন।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তাকে ব্যক্তিগতভাবে হেয় করার উদ্দেশ্যে বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এজন্য সংশ্লিষ্ট বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী নতুন ইউনিয়নের নাম নির্ধারণের ক্ষমতা জেলা প্রশাসকের হাতে ন্যস্ত। আইন অনুযায়ী কোনো ব্যক্তির নামে ইউনিয়নের নামকরণ করা যায় না। এ কারণেই নতুন ইউনিয়নগুলোর নাম নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি গোলন্দাজ বাহিনীর হামলা

1

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

2

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ব্যর্থ হতে বাধ্য

3

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

4

স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি

5

নারী আসনের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

6

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রার্থীকে ট্রাম্পের প্রকাশ্য সমর্থ

7

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন

8

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

9

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

10

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

11

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

12

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

15

১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে কয়েকটি এলাকায়

16

সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই

17

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

19

মাহফুজ আলম–এমপি সেলিমের পাল্টাপাল্টি অভিযোগে বিতর্ক

20