অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ইসরায়েলকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বন্ধে আরও কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এসব হামলার দৃশ্য ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে ওয়াশিংটন গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা কঠোরভাবে দমনের জন্য ইসরায়েলকে বারবার আহ্বান জানানো হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামলার শিকার মার্কিন ফটোসাংবাদিক

আমেরিকান ফটোসাংবাদিক হেইডি লেভিনের ওপর একাধিক ব্যক্তির হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর রুবিওর এই মন্তব্য আসে। শুক্রবারের ওই ঘটনায় আহত অন্তত দুজনের মধ্যে লেভিনও ছিলেন। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় এ ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রুবিও জানান, লেভিনের ওপর হামলাসহ সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর খোঁজখবর নিয়েছে। উজবেকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে তিনি সাংবাদিকদের বলেন, রোববারের মধ্যে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ বিষয়ে আরও তথ্য পাওয়ার আশা করছেন।

ইউরোপীয় কূটনীতিক ও ফরাসি মেয়রের ওপর হামলার অভিযোগ

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার ঘটনায় ইউরোপীয় কূটনীতিকদের পাশাপাশি ফ্রান্সের একজন মেয়রও হামলার শিকার হয়েছেন বলে জানিয়েছেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী। এসব ঘটনা অঞ্চলটিতে নিরাপত্তা পরিস্থিতি এবং বেসামরিক মানুষের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জলপাই সংগ্রহের মৌসুমে বেড়েছে হামলা

ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইয়েশ দিন’-এর তথ্য অনুযায়ী, বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা ঘটেছে অন্তত ১৭০টি। সংস্থাটির হিসাবে, ২৭ সেপ্টেম্বর থেকে এসব হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

এ পরিস্থিতিতে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকাতে ইসরায়েল সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। যুক্তরাষ্ট্রও এ ধরনের হামলা বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘিওরে মাদকবিরোধী সমাবেশ, তরুণদের মাদক থেকে দূরে রাখার আহ্বান

1

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

2

দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত

3

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

4

দুবাইয়ের গালা ইভেন্ট মাতাবেন নুসরাত ফারিয়া

5

ফুটবলের জন্য তুমি যা করেছ, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ : মে

6

শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারছে না রাকসু

7

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সরকারি কর্মচারীসহ গ্রেপ্তার ৭

8

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

9

মধ্যপ্রাচ্যে সংঘাতের শঙ্কা, ব্রেন্ট তেলের দাম ১০৬ ডলার ছাড়া

10

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

11

সারা দেশে কালবৈশাখীর আশঙ্কা

12

হাসনাত আব্দুল্লাহর ‘লাল কার্ড’ পোস্ট ঘিরে তোলপাড়

13

ইউরোপে অস্থিরতা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে বাংলাদেশের পোশা

14

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের

15

ভুয়া ও জাল সনদে অভিযুক্ত ৬৩ শিক্ষককে মাউশির নোটিশ

16

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

17

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সংগীতশিল্পী দিলরু

18

ইরান যুদ্ধে ২৮০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রের

19

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

20