ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ড্রোন অনুপ্রবেশ ইস্যুতে লাতভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা |সংগৃহীত

ইউক্রেনের ড্রোন অনুপ্রবেশ সংক্রান্ত একটি ঘটনার পর রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন লাতভিয়ার প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন।

ঘটনাটি ঘটে ৭ মে, যখন রাশিয়ায় হামলার সময় ইউক্রেনের কয়েকটি ড্রোন ভুলবশত লাতভিয়ার আকাশসীমায় প্রবেশ করে। এ ঘটনায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযোগ ওঠে, ড্রোন অনুপ্রবেশের পর লাতভিয়ার অ্যান্টি-ড্রোন ব্যবস্থা দ্রুত ও কার্যকরভাবে মোতায়েন করা হয়নি। ফলে সরকারের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তীব্র আকার ধারণ করে।

পরিস্থিতি আরও জটিল হয় যখন প্রধানমন্ত্রী সিলিনা রোববার প্রগ্রেসিভ পার্টির সদস্য আন্দ্রিস স্প্রুডসকে তার পদ থেকে বরখাস্ত করেন। এই সিদ্ধান্তের পরই বামপন্থী প্রগ্রেসিভ পার্টি সরকারের জোট থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়।

জোটের ভেতরে এই ভাঙন ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শেষ পর্যন্ত পদত্যাগের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী এভিকা সিলিনা। বিশ্লেষকদের মতে, ড্রোন অনুপ্রবেশকে ঘিরে শুরু হওয়া নিরাপত্তা সংকট শেষ পর্যন্ত দেশটির সরকারকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করে তোলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহেতুক ইস্যু বানালে পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম হ

1

দেশের ৫৩.৪% মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন

2

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

3

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনায় ইরানের কোচ ও

4

মাসে লাখ টাকা বেতন পাবেন অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নরা

5

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

6

মেসির বিপক্ষে খেলতে পারাটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার

7

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

8

ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা উড়ালেন সুমন

9

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত? কী বলছে গবেষণা

10

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

11

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

12

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

13

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

14

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

15

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

16

ফুটবল ঈশ্বরের প্রতি প্রতিপক্ষেরও অন্তহীন ভালোবাসা

17

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

18

এমবাপ্পের গোল ঘিরে ফের আলোচনায় ভিএআর

19

মেসির জন্য স্পেন ছেড়ে আর্জেন্টিনায় খেলতে এসেছেন নিকো পাজ

20