ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

সংবাদ সম্মেলনে বাবর আজম। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ম্যাচের পর বাবর আজম সংবাদ সম্মেলনে কুপোকাত হন। ৩৭ বলে ৪৩ রান করে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া সত্ত্বেও তিনি ১৪৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে সেটিকে বড় ইনিংসে রূপ দিতে পারেননি। শেষ পর্যন্ত পেশোয়ার জালমি নাটকীয়ভাবে জয় তুলে নেয়।

ম্যাচ শেষে এক সাংবাদিক বাবরের উপর প্রশ্ন তোলেন যে, তিনি ম্যাচ শেষ করতে পারছেন না। প্রশ্নের সঙ্গে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি-এর তুলনা টেনে বলেন, কোহলি একই ধরনের ব্যাটিং করেও ম্যাচ শেষ করতে পারেন, যেখানে বাবর পিছিয়ে।

এই প্রশ্নে স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করেন বাবর আজম। তিনি বলেন, “এই বিষয়গুলো শেষ করুন। নিজের কাছেই রাখুন। তুলনা বন্ধ করুন এবং সামনে এগিয়ে যান। এটা আপনার ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করতে পারি না।”

বাবরের এই প্রতিক্রিয়া দেখায় যে, তিনি সাংবাদিকদের তুলনা বা সমালোচনার মধ্যেও মানসিকভাবে দৃঢ় এবং নিজের খেলা ও সিদ্ধান্তে দৃঢ় থাকেন। এই ঘটনা সামাজিক ও ক্রিকেট ফোরামে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

1

আজই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি: রুবিও

2

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

3

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

4

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

5

‘জয় বাংলা’ স্লোগান লেখার মামলায় বাবা-ছেলে কারাগারে

6

নারীর প্রতি কেন বিদ্বেষপূর্ণ ভাষা

7

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

8

ভাঙনের ঝুঁকিতে চট্টগ্রামের পারকি উপকূল

9

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

10

শাবিপ্রবির বিজয়–২৪ হলে নতুন প্রভোস্ট নিয়োগ

11

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

12

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

13

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

14

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

15

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

16

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

17

লালমনিরহাট সীমান্তে ৭ পাসপোর্টসহ আটক সাবেক ডিজি সাব্বির

18

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

19

৬ দেশে হবে ২০৩০ বিশ্বকাপ

20