অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যোগ হয়? জেনে নিন

ছবি: সংগৃহীত



 আগামী রোববার আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের কাছে এই ম্যাচের গুরুত্ব খুব বেশি নয়। আর্জেন্টিনার কাছে সেমিফাইনালে হারের পর তিনি জানিয়েছিলেন, খেলোয়াড়দের মূল লক্ষ্য ছিল ফাইনালে জায়গা করে নেওয়া।

টুখেল বলেন, ‘আমাদের কোনো খেলোয়াড়ই এই ম্যাচ খেলতে চায় না, ফ্রান্সের খেলোয়াড়রাও চায় না। সবাই ফাইনাল খেলতে চেয়েছিল।’

তবে ফ্রান্স-ইংল্যান্ডের এই লড়াই অন্য এক কারণে গুরুত্বপূর্ণ। প্রাইজমানি বাদে ম্যাচের গোলগুলোও যোগ হবে বিশ্বকাপের গোল্ডেন বুটের হিসাবের সঙ্গে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জয়ের দৌড়ে এখনো রয়েছেন দুই দলের চার ফুটবলার—কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, জুড বেলিংহাম ও উসমান দেম্বেলে।


আট গোল করে বর্তমানে গোলসংখ্যায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন ফ্রান্সের এমবাপ্পে। তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। সাত গোল করে তৃতীয় স্থানে ছিলেন আর্লিং হালান্ড, কিন্তু নরওয়ে বিদায় নেওয়ায় তার গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে।

ইংল্যান্ডের জুড বেলিংহাম ও হ্যারি কেইন ছয়টি করে গোল নিয়ে তালিকার পরের সারিতে রয়েছেন। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে এবং স্পেনের মিকেল ওয়ারসাবাল করেছেন পাঁচটি করে গোল। ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্স ও ইংল্যান্ড তাদের সেরা একাদশ নামায় কি না, তার ওপর অনেকটাই নির্ভর করছে গোল্ডেন বুটের চূড়ান্ত ফলাফল।

বিশ্বকাপের ইতিহাসেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ গোল্ডেন বুটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১৮ সালে ইংল্যান্ড ও বেলজিয়ামের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে থ্রি লায়ন্স কোচ গ্যারেথ সাউথগেট সেমিফাইনালের একাদশে পাঁচটি পরিবর্তন করেছিলেন। সেই ম্যাচে গোল্ডেন বুটজয়ী হ্যারি কেইন খেললেও গোলের দেখা পাননি।

এর আগে বেশ কয়েকজন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করে নিজেদের অবস্থান শক্ত করেছেন। ২০১০ সালের জার্মানির থমাস মুলার, ১৯৯৮ সালের ক্রোয়েশিয়ার ডেভর সুকার, ১৯৯০ সালের ইতালির সালভাতোরে শিলাচি এবং ১৯৩৮ সালের ব্রাজিলের লিওনিদাস—তারা সবাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেই গোল্ডেন বুট জয়ের পথে এগিয়ে যান।

এছাড়া ১৯৭৪ সালের পোল্যান্ডের গ্রেগর লাতো, ১৯৬৬ সালের পর্তুগালের ইউসেবিও এবং ১৯৫৮ সালের ফ্রান্সের জাস্ট ফন্টেইনও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গোল করেছিলেন। যদিও তাদের ক্ষেত্রে ওই ম্যাচে গোল না করলেও গোল্ডেন বুট জেতার সুযোগ ছিল। এবারও ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচের পারফরম্যান্সই ঠিক করে দিতে পারে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার ভাগ্য।

গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন যারা

লিওনেল মেসি (আর্জেন্টিনা - ৮ গোল, ৪ অ্যাসিস্ট)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স - ৮ গোল, ৩ অ্যাসিস্ট)
আর্লিং হালান্ড (নরওয়ে - ৭ গোল)
জুড বেলিংহাম (ইংল্যান্ড - ৬ গোল, ১ অ্যাসিস্ট)
হ্যারি কেইন (ইংল্যান্ড - ৬ গোল, ১ অ্যাসিস্ট)
উসমান দেম্বেলে (ফ্রান্স - ৫ গোল, ২ অ্যাসিস্ট)
মিকেল ওইয়ারসাবাল (স্পেন - ৫ গোল, ১ অ্যাসিস্ট) 
ফুটবল বিশ্বকাপ ২০২৬

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপপ্রবাহে ভারতে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

1

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

2

সংরক্ষিত নারী প্রার্থীদের যত সম্পদ

3

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

4

পেনাল্টি মিসে রাগ হলেও ভুল শুধরে নিলেন মেসি

5

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

6

বকেয়া টাকা চাওয়ায় কাঠমিস্ত্রিকে মারলেন অভিনেতা সোহম

7

আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার

8

রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

9

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

10

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১৮

11

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

12

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

13

শত্রু থেকে বন্ধু হচ্ছে চীন-ভারত

14

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

15

ইরানসহ তিন দেশে ১ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দিচ্ছে জাপান

16

শর্ত মানছে না ইসরাইল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০

17

সমুদ্রের বুকে মার্কিন জলদস্যুগিরি

18

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

19

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

20