অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

ছবি: সংগৃহীত



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে জবানবন্দি দেন তারা।

আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, অপ্রতিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), কামরুল হাসান (১৫) ও মো. সিয়ামকে (১৫) রবিবার বিকেলে আদালতে তোলা হয়। এরপর সিয়াম ছাড়া অন্য ৩ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তুহিন, ফরহাদ ও কামরুল।

এর আগে গত শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের ডায়েরি করেন।

পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

1

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

2

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

3

প্রেম ও রোমান্স নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধে আইনি নোটিশ

4

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

5

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

6

মে মাসে মূল্যস্ফীতি, ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

7

রংপুরে শিক্ষক পরিবার হত্যা : গ্রেপ্তার সিদ্ধার্থের ভাই ও বাব

8

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর

9

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

10

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

11

রামিসা হত্যাকাণ্ড: জবানবন্দির পর অসুস্থতার ভান করলেন অভিযুক্

12

বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল? এগিয়ে কারা

13

দুবাই থেকে বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

14

মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে বিশেষজ্ঞদের যেসব পরামর্শ

15

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

16

ভেনেজুয়েলা ভূমিকম্পে ১ লাখ মৃত্যুর আশঙ্কা ইউএসজিএসের

17

কৈলাস দর্শনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নেপালে নিখোঁজ দম্পতি, অ

18

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

19

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

20