অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত


মার্কিন আইন লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকার কারণে যুক্তরাষ্ট্র ছয় হাজারের বেশি আন্তর্জাতিক ছাত্র ভিসা বাতিল করেছে। স্টেট ডিপার্টমেন্ট এ সিদ্ধান্ত নিয়েছে।

ভিসা বাতিল হওয়া বেশিরভাগের বিরুদ্ধে মার্কিন আইন লঙ্ঘন, হামলা, মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি গ্রহণ করে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ায়। ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত শেষে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়া কিছু শিক্ষার্থীকেও লক্ষ্যবস্তু করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা ইহুদিবিরোধী আচরণ করেছে।

এদিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলতে ঠিক কী ধরনের অভিযোগ, তা স্পষ্ট করা হয়নি। সূত্র জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদের সঙ্গে আরও কেউ সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক চরম দক্ষিণপন্থি ইনফ্লুয়েন্সারের একের পর এক পোস্টের পর গাজাবাসীর জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, সাম্প্রতিক দিনগুলোতে সীমিতসংখ্যক অস্থায়ী চিকিৎসা-মানবিক ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়া ও নীতিমালা ব্যবহার করা হয়েছে, আমরা তার পূর্ণ ও বিস্তারিত পর্যালোচনা করছি। এ সময় গাজার বাসিন্দাদের জন্য সব ভ্রমণ ভিসা বন্ধ থাকবে।

ধারণা করা হচ্ছে, ছয় হাজার ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলও খতিয়ে দেখেছে মার্কিন সংস্থা। এতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকিমূলক কোনো পোস্ট পাওয়ায় কারও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে সুসম্পর্ক সম্ভব নয় ; রিজভী

1

কান চলচ্চিত্র উৎসবে আলিয়া ভাটের নজরকাড়া উপস্থিতি

2

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার আহ্বান মাখোঁর

3

৫৬ বছরে অগ্রগতি হয়নি: মির্জা ফখরুল

4

ভোরে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

5

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

6

ঢাকার দুই সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণ

7

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

8

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

9

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, অভিযোগ বিজেপি ১০০ আসন লুট করেছে

10

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

11

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেফতার

12

কেন্টাকির নির্বাচনে ট্রাম্পবিরোধী রিপাবলিকান প্রার্থীর পরাজয়

13

চট্টগ্রামে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

14

সাবেক এমপি মমতাজ বেগমের জামিন নাকচ করল আদালত

15

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

16

কুমিল্লা পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবিকৃত চিঠি ভুয়া

17

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

18

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

19

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

20