ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

ভাতা বন্ধের ঘোষণার পর পরই রাজ্যের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতরা হতাশ হয়েছেন |প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গে নতুন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনের মাথায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য দীর্ঘদিন ধরে চালু থাকা মাসিক ভাতা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল এ ঘোষণা দেওয়ার পর রাজ্যজুড়ে সংশ্লিষ্টদের মধ্যে তীব্র উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে।

এর আগে নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আগের সরকারের সময় চালু থাকা সব সামাজিক প্রকল্প অব্যাহত রাখা হবে। তবে সেই ঘোষণার অল্প কিছুদিনের মধ্যেই ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

ভাতাপ্রাপ্তদের বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। তাদের দাবি, এই সামান্য অর্থ সংসার চালাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ভাতা বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে।

অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা সলিমুদ্দিন বলেন, সরকারের এই সিদ্ধান্ত তাদের জন্য বড় ধরনের আঘাত। তিনি জানান, মসজিদে সারা বছর দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনরা যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার ৫০০ টাকা করে ভাতা পেতেন, যা তাদের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

তিনি আরও বলেন, ভাতা বন্ধের ঘোষণার পর অনেকেই হতাশ হয়ে সংগঠনের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। বিষয়টি নিয়ে খুব দ্রুত সংগঠনের পক্ষ থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে এবং সরকারের কাছে ভাতা পুনরায় চালুর আবেদন জানানো হবে।

দক্ষিণ দিনাজপুর জেলা মাদরাসা সমন্বয় সমিতির সম্পাদক মাওলানা মাকসুদ আলী কাসেমিও সরকারের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, নতুন মুখ্যমন্ত্রী আগের সব সামাজিক প্রকল্প চালু রাখার আশ্বাস দিলেও বাস্তবে তার বিপরীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি সরকারের প্রতি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি কোরবানি নিয়ে নির্দেশিকার পর এই ভাতা বন্ধের ঘোষণা মুসলিম সমাজে আরও উদ্বেগ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিএলে একা সূর্যবংশীই জিতলেন পাঁচ পুরস্কার

1

ট্রাম্পের ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা

2

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

3

৭ নভেম্বর ফের সরকারি ছুটি

4

ঈদে মাংসের ভিন্ন স্বাদের ৪ রেসিপি জেনে নিন

5

আলোচনা অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন, জানিয়েছে ইরান

6

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

7

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

8

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

9

২০২৭ সালের এসএসসি ৭ জানুয়ারি, এইচএসসি শুরু ৬ জুন

10

লাখ হেক্টর জমির ফসল পানির নিচে

11

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

12

অসম্পন্ন কাজেই কোটি টাকার বিল

13

বাংলা নববর্ষ ১৪৩৩: ডা. শফিকুর রহমানের শুভেচ্ছা

14

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার

15

ডিম উপকারী হলেও জানুন কারা সতর্ক থাকবেন ও কী পরিমাণ খাবেন

16

অষ্টম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত

17

হোয়াইট হাউসের প্রতি ‘মোহ’ ছিল বন্দুকধারীর: ট্রাম্প

18

জলাবদ্ধতায় ডুবেছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

19

ঘটনা অনেক দেরিতে জানলাম

20