ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মায়ের হাত ফসকে ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

কুমিল্লা নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে যাওয়ার সময় শিশুটি হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে যায়। জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে সে খোলা ড্রেনে পড়ে যায়।

স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালালেও প্রায় ১০–১৫ মিনিট পর শিশুটিকে ড্রেনের ভেতর থেকে বের করা সম্ভব হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন সংস্কারের কাজ চলমান থাকলেও অনেক স্থানে ঢাকনা খোলা এবং স্ল্যাব ভাঙা ছিল। টানা বৃষ্টিতে পানি জমে যাওয়ায় এসব ঝুঁকিপূর্ণ অংশ দৃশ্যমান ছিল না, ফলে পথচারীদের জন্য বিপদ তৈরি হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

1

ইংল্যান্ডে নিজেদের বাড়ি রক্ষায় প্রাইভেট সিকিউরিটি গার্ড ভা

2

মেসি সবার জন্য অনন্য দৃষ্টান্ত: স্পেন কোচ

3

বেনজীরের জামিন বাতিলে ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রম

4

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা

5

উবারকে ১০০ কোটি ডলার জরিমানা

6

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

7

সবশেষ কবে ব্রাজিলকে হারিয়েছিল জাপান? জেনে নিন

8

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার

9

অফসাইড বিতর্ক কমাতে নতুন প্রযুক্তির যুগে ফিফা

10

‘ব্যাগ গোছাও স্পেন যেতে হবে, আমরা আর্জেন্টিনাতেই আছি’

11

স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন ন

12

এসএসসি রুটিন গুজব: শিক্ষা মন্ত্রণালয়ের ব্যাখ্যা

13

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে গেলেন মেসি

14

রাশিয়ায় কয়লা খনি ধসে ৮ শ্রমিক নিহত

15

আজই বিদ্যুৎ সরবরাহে ফিরছে আদানির বন্ধ ইউনিট

16

সন্ত্রাসবিরোধী মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো আর এস ফাহিমকে

17

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটের হিসাবে যো

18

মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ

19

এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা, নতুন আশার

20