ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১০ মে ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের কোটি দর্শক

সংগৃহীত ছবি

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা বাড়ছে। তবে টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব নিয়ে ভারত ও চীনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখনো ফিফা-র সঙ্গে দেশ দুটির কোনো সম্প্রচার প্রতিষ্ঠানের চূড়ান্ত চুক্তি না হওয়ায় কোটি কোটি দর্শক উদ্বেগে রয়েছেন।

সাধারণত বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আয়োজনের সম্প্রচার স্বত্ব অনেক আগেই নির্ধারণ করা হয়। কিন্তু এবার ভারত ও চীনের ক্ষেত্রে উচ্চমূল্য নিয়ে দর কষাকষির কারণে পুরো প্রক্রিয়া আটকে আছে বলে জানা গেছে।

চীনা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ফিফা শুরুতে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি-এর কাছে প্রায় ৩০ কোটি ডলার দাবি করেছিল। পরে সেই মূল্য কমিয়ে ১২ থেকে ১৫ কোটি ডলারে আনা হলেও সেটিও সিসিটিভির নির্ধারিত বাজেটের তুলনায় অনেক বেশি বলে জানা যায়।

বিশ্লেষকদের মতে, চীনে ফুটবলের জনপ্রিয়তা থাকলেও জাতীয় দল বিশ্বকাপে জায়গা করে নিতে না পারা এবং উত্তর আমেরিকার সময়সূচির কারণে ম্যাচগুলো ভোরে সম্প্রচার হওয়া—এই দুই বিষয় সম্প্রচারকদের বিনিয়োগে অনীহা তৈরি করছে।

অন্যদিকে ভারত-এর পরিস্থিতি তুলনামূলক ইতিবাচক। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রচার স্বত্ব নিয়ে খুব শিগগিরই ইতিবাচক অগ্রগতি হতে পারে এবং দর্শকদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে ফিফা জানিয়েছে, ভারত ও চীনের সম্প্রচার অংশীদারদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, বিশ্বের প্রায় ১৮০টি অঞ্চলে ইতোমধ্যেই বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব বিক্রি সম্পন্ন হয়েছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশ ভারত ও চীন এখনো সম্প্রচার তালিকার বাইরে থাকায় টুর্নামেন্টের বাণিজ্যিক সম্ভাবনা এবং বৈশ্বিক দর্শকসংখ্যা নিয়েও প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত এই দুই দেশের ফুটবলপ্রেমীরা টিভি পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করতে পারেন কি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যেই রাজধানীসহ ৮ জেলায় আঘাত হানবে কালবৈশাখী

1

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

2

বিক্ষোভের চাপে বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

3

ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি

4

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

5

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

6

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

7

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

8

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া মিলে পানির নিচের ড্রোন

9

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

10

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে জয়ের পর কাদঁলেন মেসি

11

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ঘিরে নতুন মার্কিন নিষেধ

12

জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমার আর নেই

13

অনুশীলনে ধীরগতির নেইমার, দলে ফেরা নিয়ে উঠছে প্রশ্ন

14

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

15

মেসির অবসর ঠেকাতে বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান

16

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

‘আমি আর পারছি না’, লাইভে কান্নায় ভেঙে পড়লেন ‘আলো আসবেই’ গ্র

19

অস্থায়ী নয়, স্থায়ী সমাধান চায় ইরান

20