অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এবার নতুন পে স্কেলে একাধিক দুঃসংবাদ পেলেন সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত



সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অবশেষে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন এ পে স্কেলে কর্মচারীদের মূল বেতন বড় অঙ্কে বৃদ্ধি পেলেও কিছু ভাতার হার কমিয়ে আনা হয়েছে। শুধু তা-ই নয়, ওপরের দিকের গ্রেডে কর্মরত কর্মকর্তাদের বার্ষিক বেতন বৃদ্ধির (ইনক্রিমেন্ট) হারও এবার কিছুটা কমে আসছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। তবে বেতন বৃদ্ধির পুরোটা একসঙ্গে কার্যকর হবে না। ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।

নতুন পে স্কেলের সবচেয়ে বড় পরিবর্তনের ধাক্কা লেগেছে বাড়িভাড়া ভাতার ওপর। বর্তমান নিয়ম অনুযায়ী, ঢাকা সিটি করপোরেশন এলাকায় পদমর্যাদা ও গ্রেডভেদে মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পান সরকারি চাকরিজীবীরা। তবে নতুন পে স্কেলে এই হারের পরিবর্তন ঘটিয়ে তা কমিয়ে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রাখা হয়েছে।

ঢাকা সিটি করপোরেশনের বাইরে থাকা অন্যান্য সিটি করপোরেশন এবং সাভার এলাকার চাকরিজীবীরা বর্তমানে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া পাচ্ছেন। নতুন বেতন কাঠামোতে এই হার কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে, ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশন ও সাভারের বাইরের এলাকাগুলোতে বর্তমানে যেখানে ৩৫ থেকে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পাওয়া যেত, তা কমিয়ে ২৫ থেকে ৪৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তবে মূল বেতন বাড়ার কারণে ভাতার হার কমলেও টাকার অঙ্কে বাড়িভাড়া আগের তুলনায় বাড়তে পারে।

বাংলা নববর্ষ ভাতার হারও কমানো হয়েছে। বর্তমানে মূল বেতনের ২০ শতাংশ হারে এ ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে উচ্চ গ্রেডের সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্টের হারও কমানো হচ্ছে। বর্তমানে সব গ্রেডের চাকরিজীবী মূল বেতনের ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পান।

নতুন কাঠামোয় ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল থাকছে। তবে পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, চতুর্থ ও তৃতীয় গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

সশস্ত্র বাহিনীতেও একই নীতি প্রযোজ্য হবে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব রয়েছে।

তবে শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, কুক অ্যান্ড সিকিউরিটিজ অ্যালাউন্স, উৎসব ভাতা এবং শ্রান্তি, বিনোদন ছুটি ও ভাতার বিদ্যমান হার ও পরিমাণ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। ঝুঁকি ভাতাসহ বিভিন্ন বিশেষ ভাতার পরিমাণও বিদ্যমানের তুলনায় ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রয়েছে।

এ ছাড়া দুর্গম পার্বত্য এলাকায় কর্মরতদের পাহাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ বহাল থাকছে। হাওর, দ্বীপ ও চরভাতার হারও মূল বেতনের ২০ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনায় ৫ রেফারির সবাই আর্জেন্টিনার

1

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

2

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

3

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

4

দেশে হামে আক্রান্ত ছাড়াল ৫০ হাজার

5

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডির পরামর্শ স্পিকারের

6

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

7

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

8

এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী

9

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

10

চুক্তি লঙ্ঘন করলে যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়া হবে: ইর

11

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

12

এনআইডি আবেদনে এসএসসি সনদ বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন

13

হরমুজ প্রণালী খুলতে ইরানের সঙ্গে আজই চুক্তির আশা যুক্তরাষ্ট্

14

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

15

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

16

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

17

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

18

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

19

মেসির গোল্ডেন বল 'ছিনতাই' করা হয়েছে: ব্রাজিলিয়ান কিংবদন্তি

20