অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এটা বাতিল করে দেখাও’ যুক্তরাষ্ট্রকে হারানোর পর ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা

ছবি: সংগৃহীত



বিশ্বকাপ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রেডমার্ক নাচ অনুকরণ করে তাকে ব্যঙ্গাত্মক খোঁচা দিয়েছেন বেলজিয়ান ফুটবলাররা। সিয়াটলে অনুষ্ঠিত শেষ ষোলোর এই ম্যাচে দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে বেলজিয়াম।

মূলত ম্যাচ শুরুর আগে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা ফিফা কর্তৃক স্থগিত করার পেছনে ট্রাম্পের রাজনৈতিক হস্তক্ষেপের প্রতিবাদেই লুকাকুরা মাঠের উদযাপনে এই অভিনব জবাব দেন।

হাইভোল্টেজ এই ম্যাচের আগে বোসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগুনের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার পেছনে ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ হস্তক্ষেপ নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। বেলজিয়াম যেন মাঠের পারফরম্যান্স দিয়েই সেই বালোগান এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের ক্ষোভের কড়া জবাব দিল।

ম্যাচের ইনজুরি টাইমে রোমেলু লুকাকু দলের পক্ষে চতুর্থ গোল করার পর বেলজিয়াম দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে ট্রাম্পের সেই বিখ্যাত নাচ অনুকরণ করতে দেখা যায়। ২০২৪ সালের সফল প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের এই নাচ বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। এর আগে কনকাকাফ নেশনস লিগে জ্যামাইকার বিপক্ষে গোল করার পর যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান পুলিসিকও একইভাবে এই নাচ নেচে গোল উদযাপন করেছিলেন।

ম্যাচ শেষে বেলজিয়াম জাতীয় দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে লুকাকুর গোল উদযাপনের একটি ছবি পোস্ট করা হয়। দর্শকদের উদ্দেশে লুকাকুর কান খাড়া করে শোনার ভঙ্গিতে দেওয়া সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘এটা বাতিল করে দেখান’। এটি যেন ফিফার বালোগানের নিষেধাজ্ঞা বাতিলের কড়া প্রতিক্রিয়া হিসেবেই মনে করা হচ্ছে।

ম্যাচের আগে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ) বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করার ফিফার সিদ্ধান্তে ‘বিস্ময়’ প্রকাশ করেছিল। তবে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে বেলজিয়ামের করা আপিলটি খারিজ হয়ে যায়। কমিটি জানায়, বেলজিয়াম এই ঘটনার সঙ্গে জড়িত কোনো পক্ষ না থাকায় তারা আপিল করার অধিকার রাখে না।

কোয়ার্টার ফাইনালে ওঠার পর আগামী শুক্রবার লস অ্যাঞ্জেলেসে সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম।

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির অসাধারণ পারফরম্যান্স নিয়ে ইংলিশ কোচ টুখেল যা বললেন

1

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

2

ব্রাজিলকে ‘হুমকি’ দিয়ে রাখলেন জাপান

3

ইরান যুদ্ধের অবসানে চুক্তি খুব কাছাকাছি: ট্রাম্প

4

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

5

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

6

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৫.৩ মাত্রার ভূমিকম্প

7

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

8

ছাগলচুরি আমার জীবনে অন্যতম হৃদয়বিদারক ঘটনা: আসিফ নজরুল

9

নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়ি ভাঙচুর

10

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

11

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

12

ইরান-ইসরায়েল যুদ্ধের পর নতুন সমীকরণ

13

পশ্চিমবঙ্গে বিজয় মিছিল নিষিদ্ধ: নির্বাচন কমিশনের জরুরি নির্দ

14

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

15

এক মেসিতেই ভাগ্য বদল ইন্টার মায়ামির

16

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

17

২০৯ রান দূরে মিরাজ

18

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন চিপ উন্মোচন করল এনভিডিয়া

19

একদিনে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন বিশ্বরেকর্ড

20