অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

ছবি: সংগৃহীত

ভিনিসিউস জুনিয়র স্কটল্যান্ডের বিপক্ষে একটা গোল হেড দিয়ে করে দেখিয়েছেন। তিনি যে হেড দিয়ে গোল করতে পারবেন, এই বিশ্বাস ছিল না স্বয়ং কোচ কার্লো আনচেলত্তির। শেষ পর্যন্ত বাজি জিতে কোচের কাছ থেকে উপহার চাইলেন রিয়াল মাদ্রিদ তারকা।

স্কটল্যান্ডকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩–০ গোলে হারায় ব্রাজিল। এই ম্যাচে দুই গোল করা ভিনি তার দ্বিতীয় গোলটি করেন হেড দিয়ে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেজের ক্রস থেকে লাফিয়ে ক্ষিপ্র হেডে বল জালে জড়ান তিনি।

গ্রুপ পর্বের তিন ম্যাচে এতে করে ৪ গোল হয়ে যায় তার। ২০০২ সালের পর গ্রুপ পর্বের সব ম্যাচে গোল করলেন কোনো ব্রাজিলিয়ান।
ম্যাচসেরা হয়ে এসে হেডে গোল করার পর ভিনিসিউস মজার গল্প শেয়ার করেছেন। ভিনিসিউস বলেন, ‘আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম যে আমি হেডে একটি গোল করব। তিনি আমাকে বলেছিলেন যে এটা প্রায় অসম্ভব এবং যদি আমি এটা করতে পারি, তবে তিনি আমাকে একটি উপহার দেবেন। আমি এখন সেটার (উপহার) জন্যই অপেক্ষা করছি।’

ভিনিসিউসের হ্যাটট্রিকবঞ্চিত হওয়ার ম্যাচে ভিএআর বিতর্ক
সাম্প্রতিক সময়ে নেইমার চোটে থাকায় ব্রাজিলের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন ভিনি। চোট কাটিয়ে নেইমার ফিরলেও ভিনিই এখন মূল ভরসা। ইতোমধ্যে বিশ্বকাপে ৪ গোল করেছেন, একটি অ্যাসিস্ট করে দলের সেরা পারফর্মার তিনি।

নিজের ঘাটতির জায়গা হেড দিয়ে গোল করার পর কোচ আনচেলত্তি নিশ্চিতভাবেই খুশি মনেই তাকে পুরস্কৃত করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: ফ্রান্সের কোচ দেশম

1

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

2

স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারিয়েছে মরক্কো

3

গোলশূন্য ড্র, তবুও সেমিফাইনালে আর্সেনাল

4

পারস্য উপসাগর থেকে এক ফোঁটাও তেল রপ্তানি হবে না: ইরান

5

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

6

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করায় ট্রাম্পকে মানসিক রো

7

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

8

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল

9

বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

11

একটা সিংহ কখনো ভেড়ার মতামত কে গুরুত্ব বা পাত্তা দেয় না: ২০১

12

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

13

বিশ্বকাপে পরিসংখ্যানেও আধিপত্য আর্জেন্টিনার

14

‘সবকিছুই তার ইচ্ছের ওপর’, ২০৩০ বিশ্বকাপে মেসির খেলা প্রসঙ্গে

15

মেসিকে ছুঁয়ে দিয়ে মেসির ঘাড়ে নিশ্বাস ফেলছে এমবাপ্পে

16

আবারও পোশাক নিয়ে প্রশ্নের মুখে জেলেনস্কি, প্রতিক্রিয়ায় যা বল

17

জাতীয় সংসদে ১২টি বিল পাস

18

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়ল ‘মাইকেল’

19

ইসলামে মানুষের প্রতি দয়া ও মানবসেবার গুরুত্ব

20