অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫৮ এএম
অনলাইন সংস্করণ

কথা বলতে মোদিকে চারবার ফোন করেছেন ট্রাম্প, প্রতিবারই দিলেন কেটে

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত চারবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  তবে প্রতিবারই ফোন কেটে দিয়েছেন মোদি— এমনটাই দাবি করেছে জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটাঙ (এফএজেড)।

মেইনৎস-ভিত্তিক এই পত্রিকাটি বলছে, মোদির এমন আচরণ তার ‘রাগের গভীরতা এবং একই সঙ্গে তার সতর্কতার’ প্রতিফলন। এই ঘটনাগুলো ঘটেছে এমন এক সময়ে, যখন মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে— যা ব্রাজিল ছাড়া অন্য যেকোনো দেশের তুলনায় সর্বোচ্চ।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ২৫ বছর ধরে গড়ে ওঠা ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক এখন বড় ধরনের ধাক্কা খাচ্ছে। ট্রাম্প প্রশাসন ভারতকে বারবার ‘বাণিজ্য উদ্বৃত্তে থাকা দেশ’ হিসেবে দোষারোপ করেছে। এর পাশাপাশি, রাশিয়া থেকে তেল কেনার কারণে ওয়াশিংটন ভারতকে শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি করেছে।

থরস্টেন বেনার, বার্লিন-ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বতন টুইটার)-এ পোস্ট করে লিখেছেন, ‘এফএজেড জানিয়েছে— ট্রাম্প গত কয়েক সপ্তাহে চারবার মোদিকে ফোন দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু মোদি তা প্রত্যাখ্যান করেন।’

শেষবার মোদি-ট্রাম্পের ফোনালাপ হয় গত ১৭ জুন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ট্রাম্পের অনুরোধে তাদের মধ্যে ৩৫ মিনিটের একটি ফোনালাপ হয়। সেই সময় তারা কানাডার জি-৭ সম্মেলনের পাশাপাশি বৈঠক করার কথা ছিল, কিন্তু ট্রাম্প আগে ফিরে আসেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাস পর খুললো কুয়েতের আকাশসীমা

1

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

2

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

3

ফ্রান্সের প্রধান কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী জিদান

4

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, আসতে পারে নতুন মুখ

5

আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল প্রস্তুত

6

সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা দেওয়ান শামসুল আবেদীন আর নেই

7

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

8

ইরান-চীন তেল বাণিজ্যে উত্তেজনা

9

ইরানকে অত্যাধুনিক ড্রোন ও মরণাস্ত্র সহায়তা দিচ্ছে রাশিয়া

10

নতুন বাসভাড়া কার্যকর

11

ছাত্রীকে অশালীন মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরকর্ম

12

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

13

মার্কিন হঠকারিতা বন্ধ না হলে কূটনীতি এগোবে না: আরাগচি

14

বাংলাদেশে নিউজিল্যান্ড সিরিজ খেলতে কিউই দল

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

17

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

18

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা পাই না : এ্যানি

19

ইসরায়েলের ৩৯ লক্ষ্যবস্তুতে হামলার দাবি হিজবুল্লাহর

20