অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাজিল অতীতে ছিল, আমার চোখে এখন ফ্রান্স ও আর্জেন্টিনা শক্তিশালী

ছবি: সংগৃহীত





 নেইমার এবং ব্রাজিল দল নিয়ে মন্তব্য করে আলোচনায় এখন জাপানি তরুণ স্ট্রাইকার কেন্তো শিওগাই। অতীতে জাপানের বিপক্ষে নেইমারের করা গোলগুলোর রেকর্ড নিয়ে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলেন, ‘নেইমার আর আগের সেই অবস্থানে নেই। আমার মনে হয় এখন আমরা বেশ ভালো অবস্থানে আছি।’ দলের অনুশীলন সেশন শেষে জাপানি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন কেন্তো। 

কেন্তো শিওগাই ইউরোপীয় ফুটবলে পাড়ি জমানোর আগে দেশটির কেইও ইউনিভার্সিটি এবং ইয়োকোহামা এফ মারিনোস ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে আছেন জার্মানির ক্লাব ভলসবুর্গে। মাঠের গতি, তীব্রতা এবং ম্যাচের গতিপথ পরিবর্তন করার ক্ষমতার কারণে তিনি দ্রুত ফুটবল বিশ্বে পরিচিতি অর্জন করেছেন। বিশেষ করে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ইমপ্যাক্ট তৈরি করার ক্ষেত্রে দারুণ পারদর্শী হওয়ায় জাপান জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম বিকল্প হয়ে উঠেছেন কেন্তো।

সাংবাদিকরা যখন তাঁকে জিজ্ঞেস করেন যে ব্রাজিল জাতীয় দলের কথা শুনলেই প্রথমে তাঁর মাথায় কার ছবি ভেসে ওঠে, শিওগাই তাৎক্ষণিকভাবে উত্তর দেন- ‘নেইমার।’ তবে এর পরপরই ব্রাজিলের বর্তমান ফর্ম নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি জানান, ‘অতীতে ব্রাজিল অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন? আমার চোখে এখন ফ্রান্স খুব শক্তিশালী। আর্জেন্টিনাও তাই। সত্যি বলতে, ইদানীং ব্রাজিলকে নিয়ে তেমন একটা আলোচনা শুনি না।’

তাঁর এই বক্তব্যটি ব্রাজিলের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ ভাইরাল হয়েছে। তবে কিছু কিছু পোস্টে মূল বক্তব্যটিকে কিছুটা বাড়িয়েও উপস্থাপন করা হচ্ছে দাবি জাপানি সংবাদমাধ্যমগুলোর। আসলে শিওগাই সরাসরি বলেননি যে ব্রাজিল এখন দুর্বল দল। তিনি বরং ব্রাজিল দলের মান ও শক্তির কথা স্বীকার করেছেন এবং উল্লেখ করেছেন যে এই স্তরের একটি দলকে হারাতে পারলে তা জাপানের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। বলেন, ‘ব্রাজিল এখনও শক্তিশালী দল। আমরা যদি জিততে পারি, তবে আমাদের দলের গতি আরও বৃদ্ধি পাবে।

জাপানি এই তরুণ তাদের রক্ষণভাগের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে জানিয়েছেন, ব্রাজিলের আক্রমণভাগকে রুখে দেওয়ার মতো ফুটবলার জাপানের রয়েছে। অতীতে ব্রাজিলের হয়ে জাপানের বিরুদ্ধে নেইমারের দুর্দান্ত পারফরম্যান্স এবং প্রচুর গোল করার রেকর্ডের প্রেক্ষিতেই মূলত তাঁকে প্রশ্নটি করা হয়েছিল। যার জবাবে শিওগাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ওটা তো আগের নেইমার ছিল, তাই না? আমার মনে হয় এখন আমরা তাঁকে সামলে নেওয়ার জন্য তৈরি।’


জাপানের বিপক্ষে নেইমারের ফর্ম অবিশ্বাস্য। ৫ ম্যাচ খেলে করেছেন ৯ গোল। আরও একবার সাবেক বার্সেলোনা তারকার সামনে ‌‘প্রিয়’ প্রিতিপক্ষ জাপান। হাঁটুর ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচ খেলতে পারেননি ব্রাজিলের সময়ের সবচেয়ে বড় এই তারকা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য বদলি হিসেবে তাঁকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি। আাগামীকাল হয়ত শুরুর একাদশেই দেখা যাবে নেইমারকে। 
মন্তব্য করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ:

1

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ২

2

বিচার দূরে, দায় খোঁজাই শুরু হয়নি

3

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা,কবে-কখন ম্যাচ

4

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা

5

রেফারিকে আঙুল তুলে শাসালেন মেসি, জানা গেল আসল ঘটনা

6

কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাল বাংলাদেশ

7

ব্রাজিলের কাছে হারের পর নকআউটে অপ্রতিরোধ্য আর্জেন্টিনা

8

বিএনপিতে কি ফিরবেন রুমিন ফারহানা?

9

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

10

রোনালদো–নেইমার–মদ্রিচের পর, এবার কি মেসির পালা?

11

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

12

ডিসেম্বরের হাইপ আর ন্যারেটিভ সেপ্টেম্বরেই শেষ: আসিফ

13

কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

14

নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪৬৮

15

বিশ্বকাপের দুই ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্

16

তিন মাস পর খুলেছে সুন্দরবন, পর্যটকদের জন্য ১২ জরুরি পরামর্শ

17

ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় ওবামার নিন্দা

18

আদালতে সোহেল ও তার স্ত্রী

19

বৃষ্টিতে রাজধানীর পশুর হাটে ভোগান্তি

20