অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হালান্ডের সঙ্গে তুলনায় নারাজ হ্যারি কেইন

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আর্লিং হালান্ডের সঙ্গে কোনো ধরনের তুলনায় যেতে চান না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেইন স্পষ্ট করেছেন যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতার চেয়ে থ্রি লায়নসদের বিশ্বসেরার ট্রফি এনে দেওয়াটাই তার একমাত্র লক্ষ্য।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে চলতি বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে শনিবার (দিবাগত রাত ৩টায়) মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নরওয়ে। কেইন ও হালান্ড—উভয়েই গোলদাতার তালিকায় রয়েছেন শীর্ষস্থানে। 

আসরে হালান্ড এখন পর্যন্ত ৭টি গোল করেছেন, যা কেইনের চেয়ে একটি বেশি। অন্যদিকে, ৮টি করে গোল নিয়ে এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। 

সম্প্রতি দুইজনের মধ্যে কে সেরা স্ট্রাইকার—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কেইন নরওয়েজিয়ান ফরোয়ার্ডের সঙ্গে নিজের তুলনা করতে দ্বিমত প্রকাশ করেন।  

রয়টার্সের সূত্র ধরে কেইন বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য অসম্ভব। প্রথমত, আমার মনে হয় আমরা দুজনে সম্পূর্ণ ভিন্ন ধারার খেলোয়াড়। আমরা দুজনেই সিনিয়র স্ট্রাইকার হলেও মাঠে প্রায় দুটি ভিন্ন পজিশনে খেলি।’ 

নিজের খেলার ধরন ব্যাখ্যা করে ৩২ বছর বয়সি এই স্ট্রাইকার বলেন, ‘আমি সমপরিমাণ গোল করলেও নিজেকে একটু ভিন্ন খেলোয়াড় হিসেবে দেখি। আমি হয়তো মাঠে বল একটু বেশি ছোঁয়া বা হোল্ড করা পছন্দ করি, তবে প্রয়োজন হলে পুরোদস্তুর ‘নম্বর নাইন’ হিসেবেও খেলতে পারি।’ 

তবে হালান্ডের পারফরম্যান্স ও গোল করার ক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তিনি বলেন, ‘আর্লিং অবিশ্বাস্য। শারীরিকভাবে সে একটা মেশিন, একটা দানব। ওর ফিনিশিং সর্বোচ্চ স্তরের এবং ওর গোল করার রেকর্ডই ওর হয়ে কথা বলে।’ 

খেলোয়াড় হিসেবে হালান্ডের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে কেইন রসিকতার সুরে যোগ করেন, ‘আশা করি আগামীকালের ম্যাচে ও শান্ত থাকবে (গোল পাবে না)। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওর সামগ্রিক পারফরম্যান্সই বলে দেয় সে কতটা চমত্কার খেলোয়াড়।’ 

গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও কেইন মনে করেন, যেকোনো ব্যক্তিগত পুরস্কারের চেয়ে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতাটা হবে অনেক বড় অর্জন। কেইন বলেন, ‘আমার মূল লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। তবে আমি এটাও জানি যে আমি দলের মূল গোলদাতা, নম্বর নাইন। তাই আমি গোল করলে তা স্বাভাবিকভাবেই দলকে সাহায্য করবে।’ 

এদিকে, এই ম্যাচে মাঠে নামার মাধ্যমেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হিসেবে ওয়েন রুনির ১২০ ম্যাচের রেকর্ড স্পর্শ করবেন কেইন। এ নিয়ে ইংলিশ অধিনায়কের ভাষ্য, ‘ইংল্যান্ডের অন্যতম সেরা খেলোয়াড় ‘ওয়াজ্জা’র (রুনি) সমান ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করতে পারাটা অত্যন্ত গর্বের।’ 

উল্লেখ্য, পরিসংখ্যানের দিক থেকে নরওয়ের বিপক্ষে ৭-২ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। এমনকি শেষ চার দেখায় নরওয়ে ইংলিশদের জালে কোনোবারই বল জড়াতে পারেনি। তবে স্টেল সোলবাকেনের নরওয়ে দলও ব্রাজিলকে হারিয়ে এবং ৫ ম্যাচে ১২ গোল করে বর্তমানে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। 

শনিবারের এই মহাযুদ্ধে জয়ী দলটি সরাসরি বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে, যেখানে তাদের লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের বিপক্ষে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে বাঁধনের ওপর হামলার প্রতিবাদ সংসদে

1

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

2

চীন মোকাবিলায় ইসরাইল-আমিরাতের দিকে ঝুঁকছে ভারত

3

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের ক্যাসেমিরো

4

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

5

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

6

সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

7

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

8

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

9

এক বছরের মহাকাশ মিশনে নভোচারী পাঠাল চীন

10

বুর্জ খলিফাকে ছাড়িয়ে এবার সৌদিতে সর্বোচ্চ ভবন

11

পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণ শুরু

12

অপ্রতিম হত্যা : দায় স্বীকার করে ৩ আসামির জবানবন্দি

13

সাফ নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে যাচ্ছে না পাকিস্তান

14

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়

15

হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রক

16

আমিরাত উপকূলে নিয়ন্ত্রণ দাবি ইরানের

17

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন মিশরের ফুটবলাররা

18

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

19

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

20