অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত



বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে লস অ্যাঞ্জেলেসে। শেষ চারে জায়গা করে নেওয়ার লক্ষ্যে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম।

টুর্নামেন্টের শুরু থেকে ধাপে ধাপে নিজেদের আক্রমণভাগকে আরও কার্যকর করে তুলেছে বেলজিয়াম। প্রতিপক্ষের রক্ষণভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করে রেড ডেভিলরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। তবে সেমিফাইনালের পথে তাদের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে স্পেনকে টপকানো।

চলতি বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে। বিশেষ করে তাদের সংগঠিত ও শক্তিশালী রক্ষণভাগ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ফলে বেলজিয়ামের আক্রমণশক্তি আর স্পেনের দুর্ভেদ্য রক্ষণের মধ্যকার এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

এদিকে ম্যাচটি নিয়ে নিজেদের পূর্বাভাস দিয়েছে বিখ্যাত ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার। তাদের হিসাব বলছে, কোয়ার্টার ফাইনালের এই মহারণে স্পষ্টভাবেই এগিয়ে রয়েছে স্পেন। পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে ‘লা রোখা’র সেমিফাইনালে ওঠার সম্ভাবনাই বেশি দেখছে অপটা।  

গ্রুপ ‘জি’র চ্যাম্পিয়ন হলেও শুরুতে বেলজিয়ামের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি ছিল। তবে নকআউট পর্বে এসেই চেনা ছন্দে ফিরেছে তারা। শেষ ৩২-এর ম্যাচে সেনেগালের বিপক্ষে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহুগুণ। যার প্রতিফলন দেখা গেছে শেষ ষোলোর ম্যাচে; স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ডোমেনিকো টেডেসকোর শিষ্যরা।

পরিসংখ্যান বলছে, বেলজিয়ামের আক্রমণভাগ এখন তাদের ইতিহাসের অন্যতম সেরা ছন্দে রয়েছে। চলতি বিশ্বকাপে তাদের শট থেকে গোল করার হার ১২.১ শতাংশ, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে তাদের দ্বিতীয় সর্বোচ্চ (শীর্ষে ২০১৮ বিশ্বকাপ, ১৫.২ শতাংশ)। শুধু তাই নয়, প্রতি ম্যাচে গড়ে ২১.৪টি শট নিয়ে পাঁচ ম্যাচে মোট ১০৭টি শট নিয়েছে তারা, যা দলটির আক্রমণাত্মক মানসিকতারই প্রমাণ।

বেলজিয়ামের এই বিধ্বংসী আক্রমণের সামনে এবার পরীক্ষা স্পেনের লৌহকঠিন রক্ষণের। শেষ ষোলোর ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ ম্যাচ ক্লিনশিট রাখার রেকর্ড গড়েছে স্পেন। বিশ্বকাপে টানা ১০ ঘণ্টা ৯ মিনিট ধরে কোনো গোল হজম করেনি লুইস দে লা ফুয়েন্তের দল। চলতি আসরে প্রতি ম্যাচে স্পেনের প্রত্যাশিত গোল হজমের গড় মাত্র ০.৩০, যা বিশ্বকাপ ইতিহাসেরই সর্বনিম্ন।   

রক্ষণের পাশাপাশি স্পেনের আক্রমণে বড় ভরসার নাম ১৭ বছর বয়সি বিস্ময়বালক লামিন ইয়ামাল। চলতি টুর্নামেন্টেই এরইমধ্যে ১৭টি সফল ড্রিবল সম্পন্ন করেছেন এই উইঙ্গার। ১৯৬৬ সালের পর বিশ্বকাপ ইতিহাসে তার চেয়ে বেশি সফল ড্রিবল করা কিশোর ফুটবলার আছেন মাত্র দুজন–জামাল মুসিয়ালা (১৯টি, ২০২২) এবং কিলিয়ান এমবাপ্পে (২২টি, ২০১৮)।

সব সমীকরণ ও ডাটা বিশ্লেষণ করে অপটা সুপারকম্পিউটার ম্যাচের রায় দিয়েছে স্পেনের পক্ষেই। সুপার কম্পিউটারের তথ্য অনুযায়ী: নির্ধারিত ৯০ মিনিটে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩%, নির্ধারিত ৯০ মিনিটে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ১৮.৩% আর ম্যাচটি ড্র (অতিরিক্ত সময়ে যাওয়ার) হওয়ার সম্ভাবনা ২২.৪%।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারের ভাগ্যসহ সার্বিকভাবে স্পেনের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬৯.৫ শতাংশ বলে জানাচ্ছে সুপারকম্পিউটার। তবে মাঠের ফুটবলে পরিসংখ্যান অনেক সময়ই ভুল প্রমাণিত হয়; লস অ্যাঞ্জেলেসের মাঠে বেলজিয়ামের আক্রমণ বনাম স্পেনের রক্ষণের আসল লড়াই দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যোদয় হয়েছে: নরেন্দ্র মোদি

1

শান্তি চুক্তির মধ্যেও লেবাননে ইসরাইলের নতুন বিমান হামলা

2

যুক্তরাষ্ট্রের চাপে আত্মসমর্পণ করবে না ইরান: পেজেশকিয়ান

3

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বকাপের ট্রফি উঠবে কার হাতে, সুপ

4

কাতারের শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের জয় হাতছাড়া

5

সিলেটে প্রধানমন্ত্রীর সফর

6

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

7

লেবানন-ইসরাইলের যুদ্ধবিরতি আলোচনা মঙ্গলবার

8

পৃথিবীটা এখনো মেসির, বিশ্বকাপও তার জাদুতে মুগ্ধ

9

পরিস্থিতির উন্নতি,তবে লোডশেডিং থাকবে: সংসদে বিদ্যুৎমন্ত্রী

10

পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল যুবকের মরদেহ

11

মেসির সম্মানে ১০ মিনিটে থমকে যাবে সব খেলা, চলবে করতালি

12

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্

13

চট্টগ্রাম বন্দরে এলো ৬৮ হাজার টন ডিজেল

14

বাংলাদেশকে সত্যিই ভালোবাসি,তাদের সমর্থন অসাধারণ: মার্তিনেজ

15

দীর্ঘ চিকিৎসার পর রাঙ্গামাটিতে বন্য হাতির মৃত্যু

16

ব্রাজিলের দুর্বলতা স্পষ্ট, আগের মতো ভয়ংকর নেই

17

আসিফ মাহমুদের টাকা আছে সুইস ব্যাংকেও : দুদক

18

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

19

চাঁদ দেখার যে অভিজ্ঞতা জানালেন আর্টেমিস-২ নভোচারীরা

20