অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের সই

ছবি: সংগৃহীত



 ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। হারের পর অনলাইনে ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি পিটিশন শুরু করেছেন আর্জেন্টিনার কিছু সমর্থক। রেফারিং নিয়ে আপত্তি তুলে করা ওই পিটিশনে ইতোমধ্যে ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

চেঞ্জ ডট অর্গে আবেদনটি চালু করেন গিজেলা সানচেজ নামে এক সমর্থক। পিটিশনে দাবি করা হয়েছে, ফাইনালে দায়িত্ব পালন করা স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করেছেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তাদের অভিযোগ। পিটিশনে রেফারিংয়ের বিষয়টি পুনর্বিবেচনার পাশাপাশি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।


তবে ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী, এ ধরনের অনলাইন পিটিশনের ভিত্তিতে কোনো ম্যাচ পুনরায় আয়োজনের বিধান নেই। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাও এখন পর্যন্ত ফাইনালের ফলাফল বা রেফারিং নিয়ে কোনো আনুষ্ঠানিক পুনর্বিবেচনার ঘোষণা দেয়নি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখ টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৪ জাহাজ

1

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

2

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯৫ শতাংশ

3

পলাতক সাজাপ্রাপ্তদের ফেরাতে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি : প

4

এভারেস্টে অতিরিক্ত ভিড়, ২ ভারতীয় পর্বতারোহীর মৃত্যু

5

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডা

6

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

7

হুথি হুমকিতে রুট বদলালো মার্কিন রণতরী

8

আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

9

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

10

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

11

সত্যিই কি ভিটামিন সি সর্দি সারায়

12

চুক্তিতে পৌঁছাতে কোনো তাড়া নেই : ট্রাম্প

13

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

14

দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

15

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

16

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

17

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়ে

18

‘রেফারির বিতর্কিত সিদ্ধান্তেই’ কী বাদ পড়ল জার্মানি?

19

২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

20