অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম
অনলাইন সংস্করণ

শেভ না করলেই সেনাবাহিনী থেকে বাদ!

ছবি: সংগৃহীত

এক বছরের বেশি সময় ধরে দাঁড়ি না কামানো সদস্যদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

সেনাবাহিনীর প্রচলিত মানদণ্ড অনুযায়ী, সকল সেনা সদস্যকে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন ও ক্লিন শেভড থাকতে হবে বলে নতুন এ নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

সোমবার  (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক সরকারি মেমোতে এই নীতিমালার কথা জানানো হয়। তবে শুধুমাত্র ‘পিএফবি’ বা সিউডোফোলিকিউলিটিস বারবেয়ি নামক চর্মরোগে আক্রান্ত সেনা সদস্যরা এই নিয়ম থেকে রেহাই পাবেন। এ রোগে শেভ করলে দাঁড়ি ত্বকের নিচে জট পাকিয়ে গিয়ে ত্বকে ব্যথা ও অস্বস্তি সৃষ্টি করে। চিকিৎসকদের মতে, এই রোগ যে কারও হতে পারে তবে কৃষ্ণাঙ্গদের মধ্যে এ রোগের প্রকোপ বেশি দেখা যায়।

নতুন নিয়ম অনুসারে, চিকিৎসাগত কারণ ছাড়া কোনো সেনা সদস্য এক বছর দাঁড়ি রাখলে তাকে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হবে। এমনকি চিকিৎসাগত সমস্যায় আক্রান্ত সদস্যদেরও সেনা চিকিৎসকদের কাছ থেকে সুপারিশ নিতে হবে। এক বছর চিকিৎসার পরও যদি কেউ সুস্থ না হন বা দাঁড়ি না কামান, তাহলে তিনিও বরখাস্ত হবেন।

এতদিন কমান্ডারের বিশেষ অনুমতি নিয়ে এই নিয়ম থেকে রেহাই পাওয়া যেত, যা কয়েক দশক ধরে চালু ছিল। কিন্তু নতুন নিয়মে শুধুমাত্র পিএফবি রোগীরাই ব্যতিক্রম পাবেন।

হেগসেথ তার মেমোতে উল্লেখ করেন, সেনাবাহিনীকে যোদ্ধাদের জন্য নির্ধারিত দাঁড়ি কামানোর মানদণ্ড বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবে গোঁফ রাখা, বিশেষ অভিযান বা আলাস্কার মতো প্রতিকূল পরিবেশে কর্মরত সেনাদের ব্যাপারে এই নীতিতে কোনো ব্যতিক্রম বা স্পষ্টতা দেওয়া হয়নি। এসব ক্ষেত্রে শেভ করা কঠিন ও ঝুঁকিপূর্ণ হতে পারে, অস্বাস্থ্যকর পরিবেশে সংক্রমণের ঝুঁকি থাকে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে শারীরিক বৈশিষ্ট্য সংক্রান্ত নীতিমালা শিথিল থাকলেও, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এসব ক্ষেত্রে কঠোরতা বেড়েছে।

এসবের পাশাপাশি, এই সপ্তাহে মার্কিন সেনাবাহিনী চেহারা ও পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত হালনাগাদ মানদণ্ড জারি করেছে। নারী সেনা সদস্যদের নখ, চুলের স্টাইল, কানের দুল ও মেকআপের জন্য আরও কঠোর বিধি প্রয়োগ করা হয়েছে। জানুয়ারিতে মার্কিন বিমানবাহিনী নেইল পলিশের অনুমোদিত রঙের তালিকা ৬০টি থেকে কমিয়ে মাত্র ৩টিতে সীমিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই নীতির তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাবেক সেনা সদস্যরা এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিরোধ করল বিজিবি

1

বার্সায় অভিষেকেই মন জয় রদ্রির, কোচ বললেন ‘নিখুঁত’

2

গ্রুপের শেষ ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়ার ভাবনা স্কালোনির

3

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

4

জামিন পেলেন আমির হামজা

5

আওয়ামীলীগ ব্যাক করেছে দেখো নাই : মাহফুজ আলম

6

‘হুথিদের পরাস্ত করতে ইসরাইলের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব’

7

পাকিস্তানে সেনা বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলা

8

গ্রিন কফি কিভাবে চুল পড়া কমায়? জেনে নিন

9

প্রতিবেশীদের গোপন হাঁড়ির খবর বিক্রি করে দুই বাড়ির মালিক তিনি

10

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা

11

আরো ২০ দিনের তেলের মজুত ছাড়বে জাপান

12

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

13

ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

14

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

15

রোনালদোর বান্ধবী জর্জিনার পাঠানো উপহার নিয়ে যা বললেন মেসির স

16

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

17

গরমে সব আম একসঙ্গে পাকায় দাম পাচ্ছেন না চাষি ও বাগানিরা

18

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

19

কেপ ভার্দে ম্যাচের আগে পরিকল্পনা বদল স্কালোনির

20