ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

মেসির বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে চাকরি গেল আর্জেন্টাইন সাংবাদিকদের

ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর ভুয়া খবর প্রচার করে বড় ধরনের বিতর্কে জড়িয়েছে দেশটির জনপ্রিয় স্ট্রিমিং চ্যানেল ‘লুজু টিভি’। ঘটনার পর চ্যানেলটির সংশ্লিষ্ট অনুষ্ঠান টিমের সবাইকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ‘লুজু টিভি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘এল শো দেল বেরানো’ চলাকালে উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পিনিয়া হঠাৎ করে অনুষ্ঠান থামিয়ে দাবি করেন, মেসির বাবা মারা গেছেন। তিনি আরও বলেন, বাবার শেষকৃত্যে অংশ নিতে মেসি যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ ক্যাম্প ছেড়ে আর্জেন্টিনায় ফিরে আসতে পারেন।

তবে কিছু সময় পরই মেসির পরিবারের পক্ষ থেকে বিষয়টি পরিষ্কার করা হয়। পরিবারের এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে ছড়িয়ে পড়া গুজব নিয়ে হতাশা প্রকাশ করে বলা হয়, ব্যক্তিগত ও পারিবারিক একটি বিষয় নিয়ে অনুমানভিত্তিক তথ্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক। তারা জানায়, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য কেবল পরিবারের সদস্যদের কাছ থেকেই পাওয়া যাবে।

বিবৃতিতে আরও অনুরোধ করা হয়, পরিবার বা তাদের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য হিসেবে গ্রহণ না করতে। একই সঙ্গে এমন পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীলতা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানানো হয়।

পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির পরিবার ও ভক্তদের কাছে ক্ষমা চান উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পিনিয়া। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় ‘লুজু টিভি’ অনুষ্ঠানটির উপস্থাপকসহ সংশ্লিষ্ট পুরো টিমের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের চাকরি থেকে সরিয়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে পশুর হাটে জাল নোট ঠেকাতে ব্যাংকের বিশেষ বুথ বসানোর নির্দ

1

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

2

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

3

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

4

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

5

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

6

মিশরকে হারিয়ে প্রস্তুতিতে জয় পেল ব্রাজিল

7

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

8

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

9

দীর্ঘতম মোতায়েন শেষে ফিরছে ইউএসএস ফোর্ড

10

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

11

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

12

অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা

13

প্রবীণ নারীদের একাকিত্ব ও সংকট

14

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে অগ্রগতি

15

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

16

টাঙ্গাইলে কৃষক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

17

দক্ষিণ কোরিয়াকে হেলিকপ্টার বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

18

মেসির ৮৫ ফুট ভাস্কর্য উন্মোচন

19

রূপকথার প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

20