অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভিত্তিহীন গল্প ছড়িয়ে সবাই আমাদের পতন দেখার অপেক্ষায় ছিল: ডি পল

ছবি: সংগৃহীত



আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হয়নি আলবিসেলেস্তেদের। ফাইনাল হারের এক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন ও কড়া বার্তা দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি আর্জেন্টিনার ব্যর্থতার অপেক্ষায় থাকা সমালোচকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন। 

আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের পতনের অপেক্ষায় ছিল, পুরো বিশ্বকাপ জুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্র গল্প ছড়িয়েছে শুধু এই কষ্টটা কমানোর জন্য যে, সব আর্জেন্টাইনরা যা অনুভব করছিল তা তারা নিজেরা অনুভব করতে পারছে না। 

 ডি পল লেখেন, ‘আজ আমি দেখতে পাচ্ছি, কত মানুষ আমাদের পতনের অপেক্ষায় ছিল, পুরো বিশ্বকাপ জুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্র গল্প ছড়িয়েছে শুধু এই কষ্টটা কমানোর জন্য যে, সব আর্জেন্টাইনরা যা অনুভব করছিল তা তারা নিজেরা অনুভব করতে পারছে না। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।’

পুরো বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনাকে রেফারিদের পক্ষপাতিত্ব পাওয়ার অভিযোগ এবং দলটির খেলার ধরন ও উদযাপন নিয়ে নানা সমালোচনা হয়েছিল। ডি পলের এই বক্তব্যকে অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ফুটবলারদের উদ্দেশে বার্তা হিসেবে দেখছেন।

বিশ্বকাপ হারানোর গভীর হতাশাও প্রকাশ করেছেন ডি পল। তিনি লেখেন, ‘সবচেয়ে বড় কষ্ট এই যে আমরা বিশ্বকাপটা আবার আমাদের দেশে নিয়ে যেতে পারিনি। যদি কেউ সেই অনুভূতি আবার পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেটা তোমরাই (সমর্থকরা)। কিন্তু সময় যত যাচ্ছে, তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির জন্য নয়। এই কঠিন সময় পার করার শক্তি আমি সেখান থেকেই নিচ্ছি।’ 

শেষে ডি পল আরও লিখেছেন, ‘এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

1

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

2

এজের গোলে শীর্ষে ফিরল আর্সেনাল

3

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

4

বিদ্যুৎ বিল কমাতে জানুন কার্যকর উপায়

5

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

6

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

7

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

8

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

9

এআই ক্যামেরায় বদলাচ্ছে ঢাকার ট্রাফিক চিত্র

10

রাজপরিবারের সদস্য হলে আমি হ্যারি-মেগানকে ফেরত নিতাম না: ট্রা

11

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

12

এইচএসসিতে নকল পেলে প্রতিষ্ঠানপ্রধানও শাস্তির মুখে

13

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

14

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

15

আলোচনা ব্যর্থ হলে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: আরাগচি

16

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

17

রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত

18

রংপুরে চার হত্যা, পুলিশ-আসামির শার্ট নিয়ে প্রশ্ন

19

কলকাতায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

20