অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নরওয়ের বিপক্ষে যে একাদশ নিয়ে নামবে ব্রাজিল, দেখে নিন

ছবি: সংগৃহীত



টুর্নামেন্টের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। আর কয়েক ঘণ্টা পরই নরওয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার এই লড়াইয়ে কেউই চাইবে না ছাড় দিতে। রাউন্ড অব ৩২-এ জাপানকে ২-১ গোলে হারিয়েছে শেষ ষোলোতে পৌঁছায় কার্লো আনচেলত্তির দল।

নরওয়েও একই ব্যবধানে আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ওঠে। এখন দুই দলই চাইবে জয় নিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করতে। তবে পরিসংখ্যান নরওয়ের পক্ষে। এর আগে চারবার ব্রাজিলের মুখোমুখি হয়েছিল নরওয়ে। কিন্তু কোনো ম্যাচেই তারা ব্রাজিলের কাছে হারেনি।

অবশ্য বিশ্বকাপে মাত্র একবার মুখোমুখি হয়েছিল দুই দল। ১৯৯৮ সালে ওই ম্যাচে নরওয়ে ২-১ গোলে জিতেছিল।

এই ম্যাচে খেলার জন্য প্রস্তুত আছে নেইমার। ইনজুরি থেকে সেরে উঠেছেন রাফিনিয়াও। তবে লুকাস পাকেতাকে নিয়ে দুঃশ্চিন্তা কমছে না আনচেলত্তির।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

অ্যালিসন বেকার, দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল, মাগালহায়েস, ডগলাস সান্তোস, ব্রুনো গুইমারায়েস, ক্যাসেমিরো, এডারসন, রায়ান, ম্যাথেউস কুনিহা ও ভিনিসিয়ুস জুনিয়র।

নরওয়ের সম্ভাব্য একাদশ

ওরইয়ান নাইল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, তোরবিয়র্ন হেগেম, ক্রিস্টোফার আয়ের, ডেভিড উলফ, প্যাট্রিক বার্গ, স্যান্ডার বের্গে, মার্টিন ওডেগোর, আলেকজান্ডার সোরলোথ, এরলিং হালান্ড ও আন্তোনিও নুসা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

বিয়ে করছেন সাদিক কায়েম, জানা গেল পাত্রীর পরিচয়

3

খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্র

4

ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের

5

রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

6

মার্কিন প্রতিরক্ষা প্রকল্পে স্পেসএক্সের ৪১৬ কোটি ডলারের চুক্

7

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

8

আড়াল থেকেই ইরানের যুদ্ধকৌশল নিয়ন্ত্রণ করছেন মোজতবা খামেনি

9

মেসির বিদায় রাঙাতে আমরা জীবন দিতেও প্রস্তুত: আর্জেন্টাইন ডিফ

10

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

11

যুদ্ধ অবসানে চুক্তি চূড়ান্তের পথে যুক্তরাষ্ট্র ও ইরান

12

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু

13

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আজ

14

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

15

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

16

ইরানের ২৪ বিলিয়ন ডলার ছাড়ে ট্রাম্পের সম্মতি দাবি

17

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

18

মার্কিন ভিসা অধিকার নয়, সুযোগ’

19

আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

20