ক্রিস্টিয়ানো রোনালদো প্রীতি ম্যাচ নিয়ে হয়তো দোটানায় ছিলেন । কাকে সমর্থন দিবেন? যে ক্লাবে খেলেন সেটিকে নাকি নিজের মালিকাধীন ক্লাবকে।দুটিই যে নিজের।
গতকাল এমন সমস্যায় পড়েছিলেন রোনালদো। আল আসরের বিপক্ষে প্রীতি ম্যাচ ছিল পর্তুগিজ তারকার মালিকানাধীন ক্লাব আলমেরিয়ার। তাতে ২-০ গোলে জয় পেয়েছে বর্তমানে স্পেনের দ্বিতীয় ডিভিশনে খেলা দলটি।
নিজেদের ইতিহাসে ৮ বার লা লিগায় খেলা দলটিতে ২৫ শতাংশ মালিকানা রয়েছে সিআর সেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টসের। বাকি ৭৫ শতাংশ সৌদি মেডিয়া কোম্পানির (এসএমসি গ্রুপের)।
রোনালদোকে অবশ্য মাঠে থেকে পরাজয়ের সাক্ষী হতে হয়নি। প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন না তিনি।
তবে গ্যালারিতে বসে মালিকানাধীন ক্লাবের কাছে পরাজয় দেখেছেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। অবশ্য ৫ বারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে অনেক তারকাই ছিলেন না প্রীতি ম্যাচটিতে।
প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে এগিয়ে যায় আলমেরিয়া।
গোলটি করেন দাইজিরো চিরিনো। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় তাদের। পেনাল্টি থেকে ৬১ মিনিট গোলটি করেন আদ্রিয়ান এমবারবা। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর সাদিও মানে-জোয়াও ফিলিক্সদের মাঠে নামলেও হার এড়াতে পারেনি আল নাসর।