ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার (১৪ এপ্রিল) একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল সফরে যাচ্ছেন। এদিন তিনি কৃষক

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১৪ এপ্রিল) একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে টাঙ্গাইল সফরে যাচ্ছেন। এদিন তিনি কৃষক কার্ড বিতরণ কার্যক্রম এবং কৃষি মেলার উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সকাল ১০টায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ক্যাম্পাসে অবস্থিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সেখানে জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। রোববার (১২ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর এবং অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

এদিকে সফরকে ঘিরে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ক্যাম্পাস এলাকায় মহড়া পরিচালনা করছে বলে জানা গেছে।

অন্যদিকে, সফরের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে মওলানা ভাসানীর মাজার পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন জানিয়েছে, সব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিশ্বরেকর্ডে ক্লোসের হৃদয়ছোঁয়া বার্তা

1

ইকুয়েডরের কাছে হার, একটি ভুলকেই দায়ী করলেন জার্মান কোচ

2

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা

3

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারাল বেলজিয়াম

4

কালো টাকা বৈধ করার সুযোগে বাড়বে বৈষম্য

5

দিনের আলোতেই আমিরাতে দেখা গেল জিলহজের নতুন চাঁদ

6

৪৬৩ কোটি টাকায় টিকা ও ওষুধ কিনবে সরকার

7

নেতানিয়াহুকে বদ্ধ পাগল ও অকৃতজ্ঞ বললেন ট্রাম্প

8

মা মানেই নিরবচ্ছিন্ন দায়িত্ব, ভালোবাসা আর ত্যাগের এক অনন্ত গ

9

পারমাণবিক সক্ষম ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সফল রাশিয়া

10

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বা

11

ব্রাজিল অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে আছে: ক্যাসিমিরো

12

ব্রণ নিয়ে বিড়ম্বনা জেনে নিন কারণ ও সমাধান

13

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

14

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় দম্পতি আটক

15

ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনাকে সমর্থন হোয়াইট হাউসের

16

ফিফাকে ‘চোর’ বলায় বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারালেন ধারাভাষ্য

17

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

18

জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়

19

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক

20