অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

ছবি: সংগৃহীত



কেপ ভার্দে জাতীয় ফুটবল দল বিশ্বকাপেই অপরাজিত থেকে নকআউট পর্বে উত্তীর্ণ হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে । গ্রুপ ‘এইচ’য়ের শেষ ম্যাচে সৌদি আরবের সাথে ০-০ গোলে ড্র করার পর ঐতিহাসিক অর্জন নিশ্চিত করে এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি।

বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে পৌঁছানো সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্রটি। 

ম্যাচ শেষ হওয়ার পর কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকরা মাঠে ও গ্যালারিতে কান্নায় ভেঙে পড়েন। 

দেশটির রাজধানী প্রাইয়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ব্রকটন পর্যন্ত ছড়িয়ে থাকা কেপ ভার্দিয়ানপ্রবাসী কমিউনিটিতে ব্যাপক আনন্দমিছিল শুরু হয়।

এ সময় স্থানীয় এক নারী সমর্থক বলেন, ‘আমরা অনেক খুশি।

আমদের কেউ রুখতে পারবে না। আমরা সেরা।’
‘আমরা প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়ে ইতিহাস সৃষ্টি করেছি’ বলেন আরেক সমর্থক।

এমনকি কিছু সমর্থক ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ভো জিনহার প্রতি সম্মান জানিয়ে মাঠে সত্যিকারের ছাগল নিয়ে এসে উদযাপন করেন।

কোচ বুবিস্তা এই অর্জনকে পুরো আফ্রিকার জন্য একটি বড় বার্তা হিসেবে দেখছেন। তিনি বলেন, রাউন্ড অব থার্টি টুতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি অত্যন্ত কঠিন হলেও, ভয় না পেয়ে লড়াকু ফুটবল উপহার দেওয়া হবে।

আগামী ৪ জুলাই ভোর ৪টায় (বাংলাদেশ সময়) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

1

‘ওদের আছে মেসি, আমাদের আছে সালাহ’

2

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

3

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা

6

এইচএসসি পরীক্ষায় সিসিটিভি নজরদারি বাধ্যতামূলক

7

দুবাইয়ে শপিং মলে ডেকে বেনজীরকে আটক

8

গোল্ডেন বুট দৌড়ে তীব্র লড়াই: মেসি-এমবাপে-হলান্ড কারা এগিয়

9

দেখতে ইয়ামালের মতো, ভারতের তরুণের হৃদয়ে আঁকা মেসির ছবি

10

ঈদের দিন ৫ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা

11

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

12

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

13

চার মন্ত্রীর পদত্যাগে চাপে কিয়ার স্টারমার

14

বিশ্বচ্যাম্পিয়নদের গার্ড অব অনারে সম্মানিত লিওনেল মেসি

15

‘উড়িয়ে দেব পুরো ইরান’ : ট্রাম্প

16

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

17

গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর

18

রাম চরণের ‘পেদ্দি’ মুক্তি পাচ্ছে ৪ জুন

19

ঈদযাত্রায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

20