ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতালির নতুন কোচ বালদিনি

সিলভিও বালদিনি

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ইতালির জাতীয় ফুটবল দল। এই পরিস্থিতিতে অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনিকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ফেডারেশন বিষয়টি নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান ফুটবলে একের পর এক পরিবর্তন শুরু হয়। এই ব্যর্থতার দায় নিয়ে চাপের মুখে পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। একই সঙ্গে জাতীয় দলের ফুটবল প্রতিনিধিদলের প্রধান এবং কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও দায়িত্ব থেকে সরে দাঁড়ান, যা ইতালিয়ান ফুটবলে বড় আলোড়ন সৃষ্টি করে।

এর আগে ৩ এপ্রিল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে বিদায় নেন জেনেরো গাত্তুসো। এরপর নতুন কোনো পূর্ণ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে আপাতত অনূর্ধ্ব-২১ দলের কোচ সিলভিও বালদিনির ওপরই আস্থা রাখে ফেডারেশন। ফলে লুক্সেমবার্গ ও গ্রিসের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তিনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।

আগামী ৩ জুন লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নামবে ইতালি, যেখানে তারা প্রতিপক্ষের মাঠে খেলবে। এরপর ৭ জুন গ্রিসের ক্রেট দ্বীপে দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুটি ম্যাচই নতুন কোচ বালদিনির জন্য বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

প্রীতি ম্যাচ শেষে আগামী সেপ্টেম্বরে ইউয়েফা নেশনস লিগে মাঠে নামবে ইতালি। সেখানে দল পুনর্গঠন এবং নতুন কৌশল নির্ধারণের চ্যালেঞ্জ থাকবে বালদিনি ও ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সামনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে ডাকসুর প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

1

‎ফাইনালে না হারলে আর্জেন্টিনার AFA এর প্রেসিডেন্ট ফেঁসে যেত

2

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির উদ্বেগ

3

ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের রেকর্ড পরিমাণ খরচ প্রকাশ

4

গোল্ডেন বুট জিতে ইতিহাস এমবাপ্পের

5

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

6

হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ গ্রহণ

7

‘এই জয় তার জন্য উপহার’ ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ

8

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত, আহত ৩

9

জরিপে ৯২% ইসরাইলি মনে করেন যুদ্ধে জয়ী ইরান

10

জোড়া গোল করে সমালোচকদের জবাব দিলেন নেইমার

11

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

12

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ

13

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে

14

ভেনিজুয়েলার গবেষণা কেন্দ্র থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নি

15

জ্বালানি তেলের দাম বাড়ার ব্যাখ্যা দিলেন পরিবহনমন্ত্রী

16

নতুন বাসভাড়া কার্যকর

17

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্

18

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

19

ব্রাজিলের খেলা দেখে ক্লান্তির কথা বললেন মির্জা ফখরুল

20