অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

ছবি: সংগৃহীত



বিদায়ের মঞ্চে এর চেয়ে সুন্দর গল্প আর কী-ই বা হতে পারত! ম্যাচে ৩-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। আর এই তিন গোলের প্রতিটিতেই অবদান রাখলেন লিওনেল মেসি।

নিজে একটি গোল করার পাশাপাশি করালেন আরো দুইটি গোল।গ্যালারিজুড়ে লাখো ভক্তের আবেগ, চোখে জল আর প্রিয় ১০ নম্বর জার্সিতে শেষবারের মতো মাঠে নামা। অধিনায়কের এই স্বপ্নের পারফরম্যান্সে বেনিনকে ৩-০ ব্যবধানে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের রঙিন মেসি অধ্যায় শেষ করল আর্জেন্টিনা।
বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রথমার্ধে আধিপত্য দেখালেও গোলের দেখা পায়নি আলবিসেলেস্তারা।

তবে বিরতির পরপরই চেনা রূপে ফেরেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচের ৪৮তম মিনিটে মেসির নেওয়া নিখুঁত কর্নার কিক থেকে চমৎকার ভলিতে দলকে প্রথম এগিয়ে দেন নিকোলাস ওতামেন্দি। এটি ছিল জাতীয় দলের জার্সিতে মেসির ৬৮তম অ্যাসিস্ট।

ম্যাচের ৬১তম মিনিটে আবারও মেসির জাদুকরী ছোঁয়া।

বক্সের বাইরে থেকে তরুণ তারকা নিকো পাজকে লক্ষ্য করে বল বাড়িয়ে দেন অধিনায়ক। বল পেয়েই চোখধাঁধানো বাঁকানো শটে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ২-০ করেন পাজ।

দুই অ্যাসিস্টের পর এবার ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই স্কোরশিটে নাম লেখান ফুটবল মহাতারকা। ৬৯তম মিনিটে বেনিনের এক ডিফেন্ডার বক্সে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭০তম মিনিটে স্পট কিকে ডান পায়ের চোখধাঁধানো ও নিখুঁত শটে বল জালে জড়িয়ে পুরো স্টেডিয়ামকে উল্লাসে ভাসান ৩৯ বছর বয়সী এই মহাতারকা।

এর আগে ম্যাচের ১০ম মিনিটে মেসির ১০ নম্বর জার্সির সম্মানে এক মিনিটের জন্য খেলা থামিয়ে অনন্য অভিবাদন জানায় রেফারি ও পুরো স্টেডিয়াম। আতশবাজির রোশনাই আর করতালির জবাবে হাত নেড়ে ভালোবাসা জানান কিংবদন্তি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের এই জয় দিয়েই শেষ হলো আর্জেন্টিনার জার্সিতে মেসির ২১ বছরের রাজত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

1

ঋণ থাকলে কি কোরবানি হবে, ইসলাম কী বলে

2

অধিনায়ক মেসির বিদায়ে ভেঙে পড়েছেন বিশ্বকাপজয়ী সতীর্থরা

3

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র জ্বালানি সহযোগিতা চুক্তি সই

4

নিলামে আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

5

কেইনকে কালো জাদু করতে ওঝা আনল ঘানা

6

ঢাবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রধান সামাজিক উৎসব পাল

7

এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

8

ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ কর

9

মতিঝিলে গ্রেফতার ২৮ মামলার আসামি ‘বোমা বিদ্যুৎ’

10

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

11

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্

12

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

13

জবিতে ছাত্রলীগের অপতৎপরতার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

14

মানবজাতিকে বিলুপ্ত করতে যতগুলো পরমাণু বোমা লাগবে

15

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

16

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ১-১ গোলে ড্র

17

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

18

বিশ্বে মহামারি বা বিপর্যয় নেমে আসলে নিরাপদ থাকবে অস্ট্রেলিয়া

19

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

20