অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি: ব্রাজিল গোলরক্ষক

ছবি: সংগৃহীত


ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । বিশ্বকাপে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর তিনি বলেছেন, বাংলাদেশের সমর্থকদের অকুণ্ঠ সমর্থনে ব্রাজিলিয়ানরা কৃতজ্ঞ। একই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন মিডফিল্ডার কাসেমিরোও।

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে আলিসন বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘হ্যাঁ, আমি ভিডিওগুলো দেখেছি। আমাদের সমর্থন করার জন্য বাংলাদেশের সব মানুষকে ধন্যবাদ জানাই। আমরা ব্রাজিলিয়ানরাও তোমাদের ভালোবাসি। ধন্যবাদ। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।’

শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ের পর বাংলাদেশের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ব্রাজিলের ডিফেন্সিভ মিডফিল্ডার কাসেমিরোও। তিনি বলেছেন, ‘বাংলাদেশ, সমর্থনের জন্য তোমাদের অনেক ধন্যবাদ।’

ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, তারা বাংলাদেশ থেকে এসেছেন জানতে পেরে লিভারপুলের গোলরক্ষক আলিসন হাসিমুখে থাম্বস-আপ দেখিয়েও শুভেচ্ছা জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির ৭ মিনিটের ম্যাজিকে ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্

1

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

2

ইকুয়েডরের বিপক্ষে ২ গোলে এগিয়ে মেক্সিকো

3

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড

4

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, শিগগিরই সাক্ষাত

5

আবারও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন নেইমার

6

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

7

গ্রুপে পয়েন্ট সমান হলে যেভাবে চূড়ান্ত তৃতীয় সেরা ৮ দল নকআউটে

8

‘বিশ্বাসঘাতকদের’ তীব্র নিন্দা জানালেন ট্রাম্প

9

ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

10

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

11

যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলায় বাড়ল তেলের দাম

12

যুক্তরাষ্ট্রের উসকানিতে ইরানি দ্বীপ দখলের পরিকল্পনা

13

১৩ মে চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

14

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

15

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

16

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে সহিংসতা, বাড়ছে নিরাপত্তা উদ্বে

17

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

18

রোনালদোই পর্তুগাল দলের আদর্শ: কোচ মার্তিনেজ

19

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া

20