অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আমরা চ্যাম্পিয়ন না হয়ে শান্ত হচ্ছি না, বললেন এমবাপ্প

ছবি: সংগৃহীত



পেনাল্টি মিসের হতাশাকে পেছনে ফেলে কিলিয়ান এমবাপ্পে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, যেভাবে নিজের সামর্থ্যের ঝলকে প্রতিপক্ষকে দিশেহারা করে তুলেছেন, তা আসলে কেবল তার পক্ষেই সম্ভব। বড় খেলোয়াড়েরা ব্যর্থতাকে যেভাবে জ্বালানি বানান, এমবাপ্পে যেন সেদিন তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছিলেন। 

ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি মিস। ৬০ মিনিটে নিজের গোল। ৬৬ মিনিটে সতীর্থ দেম্বেলেকে পাস দিয়ে গোলে অ্যাসিস্ট। মরক্কোর বিপক্ষে এমবাপ্পে ছিলেন অসাধারণ। অধিনায়ক হয়ে পারফর্ম করতে হয়। তার সেরা উদহারণ তিনি। সেটা দিয়েই দলকে তুলেছেন সেমিফাইনালে। তার নেতৃত্বে ফ্রান্স অপ্রতিরোধ্য। ছুটছেন দারুণভাবে। প্রতিপক্ষকে নিজেদের সামনে দাঁড়াতে দিচ্ছে না। 

যেমন পাওয়ার ফুটবল। যেমন সৃজনশীলতা। প্রতাপশালী পারফরম্যান্সের সঙ্গে চোখ ধাঁধানো কারিশমা। ফ্রান্স যেন অনন্য, অসাধারণ। কে থামাবে তাদের সেটা বিরাট প্রশ্নই হয়ে থাকল। কিন্তু এই ফ্রান্সের রহস্য কী? বোস্টনে ম্যাচ শেষে দলের মহাতারকা এমবাপ্পের কাছেই জানতে চাওয়া হয়েছিল।  উত্তরে এমবাপ্পে যা বলেছেন তা কেবল একজন সত্যিকারের চ্যাম্পিয়নের পক্ষেই বলা সম্ভব। 

তার ভাষ্য, ‘এই ফ্রান্স দলের রহস্য কী? স্বস্তিতে থাকার একটাই উপায় আছে, আর সেটা হলো জয়ী (চ্যাম্পিয়ন) হওয়া। যতক্ষণ না আমরা সেটা করতে পারছি, ততক্ষণ আমরা শান্ত হচ্ছি না। আমরা সেমিফাইনালে আছি এবং আমরা খুবই খুশি, কিন্তু এখনও অনেক পথ বাকি। আমরা বুঝতে পারছি যে সামনে যা আছে, তা আমরা যা পার করে এসেছি তার চেয়েও কঠিন। তবে আমরা যেকোনো কিছুর মুখোমুখি হতে প্রস্তুত।’ 

সেমিফাইনালে ফ্রান্সের সামনে পড়বে স্পেন কিংবা বেলজিয়াম। সেই বাধা টপকাতে পারলে ফাইনালে চলে যাবে তারা। টানা তিন আসরে ফাইনাল খেলার অনন্য কীর্তিও করবে তারা। যা আগে কোনো দল পারেনি। ২০১৮ সালে রাশিয়াতে তারা বিজয়ের মুকুট পড়েছিল। ২০২২ সালে কাতারে পারেনি। এবার শিরোপা পুনরুদ্ধারে তারা বদ্ধপরিকর। যে করেই হোক শিরোপা চাই-ই চাই। সামনে যত বাধাই আসুক জয় করতেই হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ভক্তদের জন্য নতুন গান আমরা আর্জেন্টিনা ভালোবাসি

1

মেসি-রোনালদো বিতর্কে ইতি টানলেন স্কালোনি: ‘কোনো সন্দেহ নেই,

2

কঙ্গোতে ইবোলা ভাইরাসে ৮৮ জনের মৃত্যু

3

বার কাউন্সিল রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা হাইকোর্টের

4

২০২৬-২৭ বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ গুরুত্ব

5

অতিথি আপ্যায়নের বরকত ও গুরুত্ব

6

এমবাপ্পে-হালান্ড লড়াই আজ, বাংলাদেশ সময় রাত ১টায়

7

চোটে অনিশ্চিত নেইমার, পরিবারে আসছে নতুন সন্তান

8

রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ

9

রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

10

ইরানের চিঠি জাতিসংঘে: ৫ দেশের কাছে ক্ষতিপূরণ দাবি

11

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

12

চীনের সাথে উত্তেজনা কমেছে : পানামার প্রেসিডেন্ট

13

ইউরোপে মার্কিন সেনা ব্রিগেড কমালো পেন্টাগন

14

আজকের স্বর্ণের দাম

15

মায়ের মৃত্যুতে বিশ্বকাপ ছেড়ে দেশে ফিরছেন ফ্রান্স কোচ

16

ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল, জেনে নিন ম্যাচ কবে, কখন, কোথায়

17

কাতার বিশ্বকাপের আক্ষেপ ভুলে নতুন মিশনে লাওতারো মার্তিনেজ

18

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

19

বিশ্বকাপের রঙে র‍্যাম্প মাতালেন বাংলাদেশের মডেলরা

20